Post by 🇧🇩 Fazle Rabbi Mohammed Ahsan 🇧🇩 فضل رابي محمد أحسن
Agile Proj. Practitioner | Strategist | Writer | Biz Analyst | LEAD|
📖 কোরআনের আলোকে কূটনীতির মৌলিক শিক্ষা ধারাবাহিকভাবে, আপনাদের কোরআনের আলোকে কূটনীতির পাঠ নিয়ে আলোচনার জন্যে যে লেখা দেবার ইচ্ছে পোষণ করে ছিলাম, আজ সে লেখার ৩য় কিস্তি দিচ্ছি। আশা করতে পারি, আপনাদেরকে আমার এ লেখা কিছুটা হলেও স্পর্শ করতে পারছে! "কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। হয়তো তারা তাদের চেয়ে উত্তম।" (সূরা আল-হুজুরাত, ৪৯:১১) কূটনীতি শুধু আলোচনা, সমঝোতা বা চুক্তির বিষয় নয়। এটা মূলত মানুষের মর্যাদাকে সম্মান করার শিল্প। https://lnkd.in/gD_EfHNW [বিস্তৃতভাবে পড়তে উপরের লিংকে ক্লিক করুন।] সূরা আল-হুজুরাত আমাদের চারটি গুরুত্বপূর্ণ নীতি শেখায়: ✅ মর্যাদার স্বীকৃতি : প্রতিটি ব্যক্তি ও পক্ষ সম্মানের দাবিদার। ✅ জ্ঞানতাত্ত্বিক বিনয় : যাকে আমি কম জানি বা কম মূল্যবান ভাবছি, সে-ই হয়তো আমার চেয়ে উত্তম। ✅ ভাষার শুদ্ধতা : একটা অবমাননাকর শব্দ বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। ✅ অভ্যন্তরীণ ঐক্য : ভেতরে সম্মান ও আস্থা না থাকলে বাইরের কূটনীতিও দুর্বল হয়ে পড়ে। আজকের পেশাগত, সামাজিক ও আন্তর্জাতিক সম্পর্কের জগতে এ কোরআনিক শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। মতভেদ থাকা স্বাভাবিক। কিন্তু মর্যাদা বজায় রেখে মতভেদ প্রকাশ করাই প্রকৃত নেতৃত্ব ও কূটনীতির পরিচয়। "মর্যাদা দাও, আস্থা পাও।" ©️ কাশ আহ্সান। 💕 #QuranicLeadership #Diplomacy #Leadership #StrategicThinking #ConflictResolution #NCP #ProfessionalDevelopment #IslamicPerspective #BNP #viralpost2026 #JamateIslami #followers #everyoneactivefollowers #IslamicInsights