Post by Ziaul Haque Khaled

Founder, Agripreneur BD | 300+ Ton Produce। Data driven Agriculture I Technology adoption in Poultry, Livestock & Orchards | Ensuring food security through rural women | [email protected]

১০ দিনে ২,০০০ কেজি পেয়ারা বিক্রি। কয়েকদিন আগেই আমাদের পেয়ারা বাগানের ২৫ লাখ টাকার বিক্রয় লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলাম। এরপর প্রথম দিনের বিক্রির খবরও শেয়ার করেছিলাম। আজ সেই যাত্রার আরেকটি ছোট আপডেট। গত ১০ দিনে মোট ২,০০০ কেজি পেয়ারা বিক্রি হয়েছে। গড় বিক্রয় মূল্য প্রতি কেজি ৪০ টাকা। কিন্তু কৃষিতে শুধু বিক্রির হিসাবই শেষ কথা নয়। বাজারদর প্রতিদিন পরিবর্তিত হয়। আবহাওয়া, রোগবালাই, সংগ্রহ, পরিবহন—সবকিছুই এই যাত্রাকে প্রভাবিত করে। তাই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিদিন মাঠে থাকতে হয়, প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়। এই বাগানে প্রতিটি পেয়ারা PP Bagging পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে, যাতে নিরাপদ ও মানসম্মত ফল ভোক্তার কাছে পৌঁছাতে পারে। এখনও অনেক পথ বাকি। তবে প্রতিটি কেজি বিক্রি আমাদের ২৫ লাখ টাকার লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে। আপনাদের শুভকামনা ও পরামর্শ আমাদের এই যাত্রার বড় শক্তি। #Guava #GuavaFarming #Orchard #Agriculture #AgriBusiness #Bangladesh #SafeFood #FruitProduction #FarmToMarket #Agripreneur

Post content