Post by Zakia R. Haque

Founder, AME 🧘‍♀️|| Evaluation and Research Professional || Mindfulness and Behavior Educator💫|| Integrating Mind Science, Metaphysics & Quranic Wisdom for Inner Mastery & Real-World Results|| Ex-Faculty (Marketing)||

আমাদের হাতিরঝিল: শ্যাওলা ও দুর্গন্ধের মাঝেও আশার আলো গতকাল হাতিরঝিলে গিয়েছিলাম। ঝিল্টার পাড়ে দাঁড়ালে মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। পানির দিকে তাকালে চোখে পড়ে পুরু শ্যাওলার আস্তরণ, আর বাতাসে ভাসে এক অসহ্য দুর্গন্ধ। কিন্তু এই ছবিগুলো দেখার পর মনের মধ্যে একটা প্রশ্ন জাগে: এই ঝিল্ টা কি কখনোই পরিস্কার রাখা সম্ভব নয়? উত্তর হলো, অবশ্যই সম্ভব। এবং এই সম্ভব করার কাজটি শুরু হয়েছে। আমি ছোট হলেও একটা আশার আলো দেখছি। "Hatirjheel Sustainability Learning Journey" নামক এই উদ্যোগটি পরিবেশগত চ্যালেঞ্জগুলো বোঝার এবং সমাধানের পথ খোঁজার জন্য স্টেকহোল্ডারদের একত্রিত করেছে। Climate Impacted Dwellers-led Agro-ecological Stewardship for Restoring Wetlands (Re-WET) প্রজেক্টের এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে, সমস্যা সমাধানের জন্য সচেতনতা এবং সঠিক পরিকল্পনা অপরিহার্য। হাতিরঝিল আমাদের শহরের একটি ফুসফুস। একে ধ্বংস হতে দেওয়া যাবে না। শ্যাওলা এবং দুর্গন্ধের আড়ালে লুকিয়ে থাকা হাতিরঝিলের আসল রূপটি ফিরিয়ে আনা সম্ভব, যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করি। আসুন, আমাদের এই অমূল্য সম্পদ রক্ষা করি। #Hatirjheel #Sustainability #EnvironmentalAwareness #CleanWater #SaveWetland

Post contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost contentPost content