Post by Youth School for Social Entrepreneurs (YSSE)
45,192 followers
YSSE আয়োজিত তরুণদের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা মূলক অনুষ্ঠান “আজকের তারুণ্য” এর ৬৭ তম পর্বের অতিথি হিসেবে আমাদের সাথে থাকবেন "ফাইরুজ ফাইজা বিথার" বাংলাদেশের একজন বিশিষ্ট তরুণ উদ্যোক্তা, যিনি তার উদ্যোগ 'মনের স্কুল' (বাংলাদেশের প্রথম ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত) শুরু করেছিলেন। গত তিন বছরে "মনের স্কুল" প্রায় ১০ হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করেছে।কোভিড-১৯ এর সময় তার অবদানের স্বীকৃতি স্বরূপ, ফাইরুজ প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের 'গোলকিপার্স গ্লোবাল গোলস চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১'। আমাদের অতিথি তার অসাধারণ লিডারশীপ স্কিল আর উদ্যক্তাসূলভ কাজের দ্বারা সমাদৃত হয়েছেন তরুন সমাজের মাঝে। এই সাধারন থেকে অসাধারণ হয়ে উঠার অসাধারণ গল্প আমরা শুনবো এই এপিসোডে। "আজকের তারুণ্যের" এই এপিসোডটি পরিচালনার দায়িত্বে আছেন YSSE এর Management Trainee of Business development- Samia Afrin Mim. YSSE এর ফেসবুক পেইজ থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১১ নভেম্বর, ২০২১ এ ঠিক রাত ৮.৩০ মিনিট এ। #YSSEAjkerTarunno