Post by Youth Career & Development Organization

675 followers

🎉 YCDO CV Bank থেকে আবারও চাকরির সুযোগ! 💼 চাকরি প্রত্যাশীদের জন্য YCDO-এর ধারাবাহিক কর্মসংস্থান সহায়তা কার্যক্রমের আরেকটি সফল উদ্যোগ। গত ১৬ জুলাই ২০২৬ তারিখে Navana Furniture Ltd.-এর Assistant Manager (Sales), জনাব Md. Rabiul Alam YCDO অফিসে যোগাযোগ করেন। তিনি তাঁর টিমের জন্য ২ জন Marketing Officer নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় YCDO-এর CV Bank থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে ১৮ জুলাই ২০২৬ তারিখে ১০ জন চাকরি প্রত্যাশীকে YCDO অফিসে প্রাথমিক ভাইভার জন্য আমন্ত্রণ জানানো হয়। 🎯 প্রাথমিক ভাইভা গ্রহণ করেন: জনাব Md. Rabiul Alam Assistant Manager (Sales) Navana Furniture Ltd. 📌 ভাইভায় ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে ৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ✅ নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে Navana Furniture Ltd.-এর ঢাকা অফিসে চূড়ান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সেখানে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে। 🌟 প্রাথমিকভাবে নির্বাচিত ৩ জনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা আশা করি, তারা চূড়ান্ত ধাপেও সফল হয়ে তাদের কাঙ্ক্ষিত কর্মজীবন শুরু করতে পারবেন। YCDO বিশ্বাস করে, শুধু প্রশিক্ষণ নয়—দক্ষ তরুণদের কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করাও আমাদের অন্যতম দায়িত্ব। তাই আমাদের CV Bank, Job Readiness Program, Career Counseling এবং Employer Connection কার্যক্রমের মাধ্যমে আমরা নিয়মিতভাবে চাকরি প্রত্যাশীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে যাচ্ছি। 📢 আপনিও যদি চাকরির সুযোগ পেতে চান, তাহলে আপনার আপডেটেড CV YCDO CV Bank-এ জমা দিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। 📍 Youth Career & Development Organization (YCDO) ফিরোজ টাওয়ার (৩য় তলা), চারতলা মোড় (মৎস্য ভবনের পাশে), কলেজ রোড, রংপুর। 📞 যোগাযোগ: 01871-174282 #YCDO #CVBank #CareerDevelopment #Employment #JobPlacement #NavanaFurniture #MarketingOfficer #JobOpportunity #YouthEmpowerment #Rangpur #CareerSupport

Post contentPost content