Post by WaterAid Bangladesh
33,738 followers
সংকটের মধ্যেই আছে সম্ভাবনার পথ, সফলতা; দরকার খাতজুড়ে ছড়ানো! ওয়াটারএইড বাংলাদেশ পোশাকশিল্পে টেকসই পানি ব্যবস্থাপনার প্রায়োগিক অনুঘটক হিসেবে কাজ করছে। শুধু সংকট তুলে ধরা নয়, কারখানা পর্যায়ে বাস্তব সমাধান দেখানোই এর মূল লক্ষ্য। রেইনওয়াটার হারভেস্টিং, বিকল্প পানির উৎস যাচাই, দক্ষ পানি ব্যবহার #MAR (Managed Aquifer Recharge) এবং শ্রমিক-বান্ধব নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনে বিনিয়োগকে শিল্পের টেকসই রূপান্তরের অংশ করতে কাজ করছে WaterAid। পাঁচটি তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানার অভিজ্ঞতা বলছে, বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বছরে প্রায় ১,৪৪,৪১১ ঘনমিটার পানি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্র ও শ্রমিক কমিউনিটিতে নিরাপদ #WASH সুবিধায় বিনিয়োগ অনুপস্থিতি কমিয়েছে, সময়ানুবর্তিতা বাড়িয়েছে এবং উৎপাদনশীলতাকে আরও স্থিতিশীল করেছে। অর্থাৎ, এ সংক্রান্ত বিনিয়োগ শুধু জনকল্যাণ নয়; ভালো ব্যবসারও ভিত্তি। The Business Standard-এ প্রকাশিত ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর Partha Hefaz Shaikh, টেকনিক্যাল সার্ভিসেস ডিরেক্টর Md Tahmidul Islam এবং টেকনিক্যাল এক্সপার্ট Md Yeasin Arafat-এর বিশেষ লেখাটি পড়ুন কমেন্টে দেওয়া লিঙ্কে। #NowForClimate #ClimateCrisisIsWaterCrisis #ChangeStartsWithWater #WaterAidBangladesh #SustainableApparel #MadeInBangladesh