Post by Vacancy Hunting
91,330 followers
জীবিকা যেখানে কঠোরতম বাস্তবতা, চাকরী সেখানে সুস্পষ্টতই অনিশ্চিত। আর সেটা যদি হয় সদ্য পাস করা ব্যবসায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তখন এই চরম বাস্তবতা আমাদের একটাই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়- স্বপ্নপূরণের দৌঁড়ে কে কোথায় গিয়ে পৌঁছাবে শেষমেশ?! করোনা মহামারির এই কবলে বিধ্বস্ত এই চাকরীবাজারে ব্যবসায়ের শিক্ষার্থীদের জন্য সুদূরপ্রসারী কিছু বিষয়ে আলোকপাত করতেই আজ, ৯ই এপ্রিল ঠিক রাত ৮.০০ টায় আমাদের সাথে আছেন জনাব এস.এম আরিফুজ্জামান, বর্তমানে যিনি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে নিযুক্ত আছেন চিফ স্ট্র্যাটেজিক প্ল্যানার হিসেবে। শিক্ষকতার জগতে সুউচ্চ অবস্থানে যাঁর সুনাম আছে সারা বাংলাদেশ জুড়ে- IBA (DU), NSU, AIUB, EWU, BRACU- সবখানেই ছড়িয়ে আছে তাঁর কীর্তি। এমন একজন ব্যক্তিত্বের সাথেই 'ভ্যাকেন্সি হান্টিং ' এবার আয়োজন করেছে ফেসবুক লাইভ সেশন- "Career Prospects of Business Graduates in Recent Job Market" শিরোনামে। পুরো লাইভ সেশনটি পরিচালনা করবেন ভ্যাকেন্সি হান্টিংয়ের প্রতিষ্ঠাতা ও স্ট্র্যাটেজিক প্ল্যানার, জনাব মুনশি শরিয়াতুল্লাহ জুয়েল। আজ রাত ঠিক ৮.০০ টায় যুক্ত থাকুন ভ্যাকেন্সি হান্টিংয়ের ফেসবুক পেইজে। Event Link: https://lnkd.in/gqDa9Gn Facebook Page: https://lnkd.in/eKt8bdd #Find_your_dream_job #Find_the_right_people