Post by Hasin Hayder

Product Architect | Creator of TyroLabs & HappyAddons | Building EdTech Tools & Mentoring Thousands of Developers

আমরা অনেকেই ফ্রি AI মডেল দেখলে একদম ঝাঁপিয়ে পড়ি ইউজ করতে। কিন্তু এর পেছনে যে একটা বড় রিস্ক আছে, সেটা কি জানেন? আপনারা যারা বিভিন্ন AI প্রোভাইডারের ফ্রি মডেল ব্যবহার করেন, তাদের জন্য ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখি এই পোস্টে। আমরা অনেক সময় ধরে নিই যে ফ্রি মানেই কোনো খরচ নেই। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই ফ্রি মডেলের পেছনে অন্য ধরনের ইন্টেনশন/পলিসি থাকে। অনেক AI প্রোভাইডার বিভিন্ন ধরনের টেলিমেট্রি এবং ইউসেজ ডেটা সংগ্রহ করে, যার মধ্যে আপনার প্রম্পট, কনভারসেশন, এমনকি অনেক ক্ষেত্রে কোড-ও থাকতে পারে। কিছু প্রোভাইডার স্পষ্টভাবেই উল্লেখ করে যে এইসব ফ্রি মডেল ইউসেজ ডেটা এইসব মডেল ট্রেনিং, ইভ্যালুয়েশন বা ভবিষ্যতে মডেল ডেভেলপমেন্ট এবং ইমপ্রুভমেন্ট-এর কাজে ব্যবহার করা হতে পারে। উদাহরণ হিসেবে, OpenCode Zen এর কিছু ফ্রি মডেল-এর ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ব্যবহারকারীদের ডেটা মডেল ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হতে পারে। তবে এটি শুধু OpenCode-এর বিষয় নয়। অনেক ফ্রি AI সার্ভিস বা মডেল প্রোভাইডার-ই তাদের ডেটা ইউসেজ পলিসি-তে একই ধরনের শর্ত উল্লেখ করে। তাই কোনো ফ্রি মডেল ব্যবহার করার আগে তার প্রাইভেসি পলিসি এবং ডেটা ইউসেজ পলিসি দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। অন্যদিকে, অনেক পেইড মডেল বা প্ল্যান-এর ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আপনার ডেটা মডেল ট্রেনিং-এর জন্য ব্যবহার করা হবে না। অনেক প্রোভাইডার জিরো-রিটেনশন বা নো-ট্রেনিং পলিসিও অফার করে। তবে এখানেও ব্যবহারের আগে প্রাইভেসি পলিসি যাচাই করে নেওয়াই ভালো। ডেফিনিটলি প্রাইভেসি পলিসি একবার পড়ে নেবেন। আমার সাজেশন হল - সেনসিটিভ প্রজেক্টে ফ্রি মডেল ব্যবহার করার আগে অবশ্যই ডেটা পলিসি যাচাই করুন। - প্রোপ্রাইটারি কোড, কাস্টমার ডেটা, ইন্টারনাল ডকুমেন্ট বা অন্য কোনো কনফিডেনশিয়াল তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হয়ে নিন সেগুলো কীভাবে ব্যবহার করা হবে। - কখনই কোনো AI মডেলের কাছে আপনার কোনো API key বা কোনো ধরনের access key বা secret key শেয়ার করবেন না। Never. - প্রাইভেসি গুরুত্বপূর্ণ হলে এমন মডেল বা প্রোভাইডার বেছে নিন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আপনার ডেটা মডেল ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে না। AI আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তবে সুবিধার পাশাপাশি ডেটা প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়েও সচেতন থাকা এখন অনেক জরুরি।

Post content