Post by Tabish Mahamud

Aspiring Entrepreneur & Educator | Founder @ TABIEYAT

❝ ইসলামে কবর পূজা ❞ আমাদের সমাজে এখনো অনেক মানুষ বিপদে পড়ার সাথে সাথে বা কোন আশা পূরণের জন্য মৃত ব্যক্তি তথা বিভিন্ন পীর বা অলীর কবরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। চলুন জানি ইসলাম এ ব্যাপারে কি বলে - আল্লাহ তাআলা বলেন: "তোমরা যদি তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শুনবে না; আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না।" - সূরা ফাতির, ৩৫:১৪ রাসূল ﷺ যখন ইবন আব্বাস (রাঃ)-কে উপদেশ দেন, তখন বলেন: "যখন তুমি কিছু চাইবে, তখন আল্লাহর কাছেই চাও; আর যখন সাহায্য চাইবে, তখন আল্লাহর কাছেই সাহায্য চাও।" - জামি' আত-তিরমিযি, হাদিস নং ২৫১৬ (সহিহ) ইসলামে পীর বা অলি আউলিয়াদের ভালোবাসা, সম্মান করা এবং তাদের জন্য দোয়া করা বৈধ। কিন্তু তাদেরকে ডেকে সাহায্য চাওয়া বা বিপদ দূর করার ক্ষমতার অধিকারী মনে করা সম্পূর্ণরূপে তাওহীদ পরিপন্থী। মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন। © All Rights Reserved by Tabish Mahamud #IslamicAwareness #Tawhid #QuranAndSunnah #Faith #IslamicKnowledge

Post content