Post by Tabish Mahamud

Aspiring Entrepreneur & Educator | Founder @ TABIEYAT

❝ তাবিজ-কবজে ভরসা নাকি আল্লাহর ওপর ভরসা? ❞ অনেককেই দেখি বিপদ-আপদ, নজর লাগা বা অকল্যাণ এর দোহাই দিয়ে হাতে,গলায়,কোমরে,পায়ে যথাক্রমে শরীরের বিভিন্ন স্থানে তাবিজ-কবজ ব্যবহার করেন। এই বিষয়টা নিয়ে অল্প একটু কথা বলি। একজন মুসলিমের প্রকৃত ভরসা হওয়া উচিত একমাত্র আল্লাহর ওপর। কারণ, ইসলামই আমাদের শেখায় যে, কল্যাণ ও অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ। আর সবকিছুর জন্য আমল রয়েছে, রোগের চিকিৎসার জন্য ভালো ডাক্তার ভাইয়েরা রয়েছেন। তাই এইসব তাবিজ-কবজের কুসংস্কারে বিশ্বাস না করে নিয়মিত দোয়া পড়ুন, জিকির করুন, আশা করি মহান আল্লাহ সঠিক সময়ে আপনার সব সমস্যা সমাধান করে দিবেন। আসুন, আমরা আমাদের বিশ্বাসকে বিশুদ্ধ করি এবং মহান আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল স্থাপন করি। © All Rights Reserved by Tabish Mahamud #IslamicAwareness #Tawakkul #QuranAndSunnah #Faith

Post content