Post by Sunanda Mukherjee
Every cloud has a silver lining ✨💫⚡️🧿
কলকাতায় বড় হওয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Instrumentation and Electronics Engineering-এ স্নাতক। বিদেশে যাওয়ার সময় পকেটে ছিল শুধু একটা ডিগ্রি আর একটা স্বপ্ন। না ছিল পরিচিতি, না ছিল গডফাদার। আমেরিকায় পা রেখে সবার আগে তিনি বুঝলেন, এখানে টিকতে হলে শুধু ইঞ্জিনিয়ারিং যথেষ্ট নয়। দরকার অন্য এক দক্ষতা। তাই ভর্তি হলেন Columbia Business School-এ। Applied Value Investing-এ MBA করলেন। অর্থাৎ নিজেকে নতুন করে গড়লেন। শূন্য থেকে। ২০০২ সালে PricewaterhouseCoopers (PwC)-তে যোগ দিয়ে কর্মজীবন শুরু। একজন সাধারণ কর্মচারী হিসেবে। কিন্তু সেখানে বসে থাকেননি। প্রতিটি কাজ করেছেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, প্রতিটি সুযোগকে কাজে লাগিয়েছেন। তারপর এলো Fidelity Investments। ২০০৯ সালে সেখানে বিশ্লেষক হিসেবে যোগ দিলেন। একজন বিশ্লেষক, যিনি একদিন বিশ্বের অন্যতম শক্তিশালী CEO হবেন, সেটা তখন কেউ জানত না। তিনি নিজেও হয়তো জানতেন না। কিন্তু থামেননি। Citadel ও Millennium Management-এর মতো Wall Street-এর সবচেয়ে ভয়ংকর প্রতিযোগিতামূলক সংস্থায় কাজ করলেন। রিয়েল এস্টেট সিকিউরিটিজ ও পোর্টফোলিও ম্যানেজমেন্টে নিজেকে শাণিত করলেন। এই জায়গাগুলো সাধারণের জন্য নয়। এখানে প্রতিদিন প্রমাণ করতে হয় নিজেকে। প্রতিটি সিদ্ধান্তে কোটি কোটি ডলার ঝুঁকিতে থাকে। শঙ্খ সেই আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বের হলেন। ২০১৬ সালে Welltower-এ যোগ দিলেন। ২০১৮-তে হলেন Chief Investment Officer। আর ২০২০ সালে ....CEO ও Vice Chair। সেই বছর Welltower-এর বোর্ড যখন তাঁকে CEO মনোনীত করল, তখন Lead Independent Director Jeffrey H. Donahue বললেন, শঙ্খের বিনিয়োগ দক্ষতা ও কর্মপ্রতিভা সংস্থাকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। CEO হওয়ার পর থেকে Welltower আর পেছনে তাকায়নি। Senior housing ও healthcare real estate-এ সংস্থার বিস্তার ঘটল। শেয়ারহোল্ডাররা পেলেন অভূতপূর্ব রিটার্ন। আর ২০২৫ সালে এলো সেই মুহূর্ত! Wall Street Journal জানাল, শঙ্খ মিত্রের বার্ষিক পারিশ্রমিক ৮২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার ....এলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় স্থান। প্রায় ৭,৭১৭ কোটি টাকা। প্রতিদিনের হিসাবে প্রায় ২৮ কোটি। এই বিশাল প্যাকেজের ৯৯ শতাংশই এসেছে শেয়ার পুরস্কার থেকে, যা সম্পূর্ণ নির্ভর করে সংস্থার দীর্ঘমেয়াদি সাফল্যের উপর। অর্থাৎ এটি শুধু বেতন নয়.... এটি বিশ্বাসের পুরস্কার। একটা সাধারণ বাঙালি ছেলে। কলকাতার পথে পথে বড় হওয়া। যাদবপুরের ক্লাসে স্বপ্ন দেখা। সেই ছেলেই আজ Wall Street-এর শীর্ষে। শঙ্খ মিত্রের এই যাত্রা কোনো রূপকথা নয়। এটা পরিশ্রমের গল্প। একাগ্রতার গল্প। বারবার নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প। Collected...