Post by Sraban Nadimul Islam Bhuyan
Tech Lead at AITS Genesis | Software Architect (.NET) | Trainer AITS Lab, BASIS | Mentor (NASA SAC BD)
১২ জুনে হয়ে গেলো বিশ্বের সব থেকে বড় এআই ডেভ ফেষ্ট, সারাদিন জাজ হিসেবে ছিলাম, প্রায় ১২০০+ পার্টিসিপেন্টস দের নানা রকম আইডিয়া প্রজেক্ট দেখেছি। খুব ভালো লাগছে এই ভেবে যে, এখন আর কেউ সিএসই শেষ করে চিন্তা করতে হয়না সে কোন ফিল্ড এ যাবে, বা সে আদৌ কোন কাজ পারে কিনা। এখানে পেয়েছি ফার্ষ্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক পার্টিসিপেন্টস, যারা এআই এর ব্যবহার জানে, এজেন্ট এর ব্যবহার জানে, নিজেরা ছোট খাটো এজেন্ট তৈরি করতে পারে, রিয়েলটাইম সিস্টেম ইন্টিগ্রেশন করতে পারে, নেটওয়ার্কিং, ডেটা প্রাইভেসি, অটোরিপ্লাই, ডেটা অ্যানালাইসিস, প্রজেকশন, আর নানা বিষয়। কে জানে, আগামী ৫ বছর পর, এই ১২০০+ থেকে বের হয়ে আসবে অনেক বড় মাপের উদ্যোক্তা, ইনভেন্টর, যারা এক সময় ইন্ডাস্ট্রি লীডার হবে, বিলিওন ডলারের স্টার্টাপ করবে। ভালোলাগে তাদের সাথে নিজের জীবনের মূল্যবান কিছু সময় ব্যয় করতে পেরে। নিজের লিগেসী রেখে যেতে চাই এদের মাঝে। আমিতো খুবি সামান্য মানুষ, এখানে যারা ছিলেন তারা একেকজন কোন না কোন ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা আছে বলে বাংলাদেশ এখনো স্বপ্ন দেখে। এতোকিছুর জন্য যার অবদান সব থেকে বেশি, ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জনাব মাহাদি উজ জামান ভাইয়া, এই মানুষটাকে দেখলে মনেহয় প্রতি মুহুর্তে কিছু শিখা যায়, উনার জীবনটাই উনি ব্যয় করে যাচ্ছেন মানুষের সেবায়। সেই সাথে ছিলেন জনাব আরিফুল হাসান অপু ভাইয়া। এই দুইজন এই ইন্ডাস্ট্রির জন্য যা করেছেন বা করে যাচ্ছেন, তা কোটি টাকা দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। জাজদের মধ্যে দেখা হয়ে গেলো আমার খুব পছন্দের একজন মেন্টর, জনাব শাহ নেওয়াজ তপু ভাইয়ার সাথে। অসাধারণ স্কীলফুল একজন মানুষ, যার যোগ্যতার মাপকাঠি উনি নিজেই। ---------------- On June 12, I had the opportunity to serve as a judge at one of the world’s largest AI Dev Fests. Throughout the day, I reviewed ideas and projects from more than 1,200 participants, and it was truly inspiring to witness the level of creativity and technical capability on display. What stood out the most was how the traditional uncertainty after completing a CSE degree is no longer the reality it once was. Today, even first- and second-year students are confidently working with AI tools, building agents, integrating real-time systems, and exploring areas like networking, data privacy, auto-reply systems, data analysis, and predictive modeling. It felt encouraging to imagine that within the next five years, many of these 1,200+ participants will evolve into entrepreneurs, inventors, and industry leaders, possibly even founders of billion-dollar startups. Being able to spend meaningful time among them felt like witnessing the early sparks of a much larger future. At the same time, I feel humbled. Compared to the energy and potential in that room, I am just a small part of a much bigger journey. Yet, I deeply value the chance to leave even a small legacy among these minds who are actively shaping the future and pushing Bangladesh forward.