Post by Sourav Anan Antor
Proud Citizen of Bangladesh 2.0 Investment Specialist|| Entrepreneur|| Investment Analyst & Consultant|| Business Development|| Sales & Marketing|| Dreamer|| Traveler|| Being Human|| Social activist|| CSR || Thinker||
আল্লাহর কাছে কিছু ক্যাশ টাকা চেয়েছিলাম, কত হতে পারে ধারণা করতে পারেন? আমি যখন আল্লাহর কাছে কিছু চাই, তখন সেটা পাওয়ার জন্য পুরো একটা strategy বানিয়ে ফেলি। আমার framework-টা এরকম: - কেন চাই, তা নির্ধারণ করা। - কত দিনের মধ্যে চাই, তা নির্ধারণ করা। - কীভাবে চাই, তা নির্ধারণ করা। - তারপর দোয়া কবুলের সময় ও স্থান খুঁজে বের করে সেই সময় আল্লাহর কাছে এই তিনটি বিষয় বলা। সাথে leverage হিসেবে ব্যবহার করি সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতের ফর্মুলা। ফর্মুলাটা বুঝা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন: “যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে, তাদের (দানের) তুলনা সেই বীজের মতো, যেখান থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেক শীষে একশত করে দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বৃদ্ধি করে দেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী, সর্বজ্ঞ।” বুঝার সুবিধার জন্য সূত্রটা এভাবে দেখি: 👉১ টাকা সদকা = ৭ × ১০০ = ৭০০ গুণ বা তারও বেশি প্রতিদান। এরপর আমি দোয়া কবুলের সময় ও স্থানে গিয়ে আল্লাহকে বলি, “আল্লাহ, আপনি সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতে বলেছেন, আপনার পথে একটি টাকা খরচ করলে আপনি ৭০০ গুণ বা তারও বেশি প্রতিদান দেন। আমার মোট এত টাকা প্রয়োজন। তাই আমি সেই টাকার ৭০০ ভাগের এক ভাগ সদকা করছি। আল্লাহ, আপনি আমার এই সদকা এবং আমার দোয়া দুটোই কবুল করুন।” দোয়ার আগে এবং পরে আল্লাহর রাসুল ﷺ-এর উপর দরূদ পড়ে নিলে বিষয়টা আরও সুন্দর হয়। এখন আমি শুধু আল্লাহর সাহায্য আসার জন্য রাস্তা তৈরি করছি। ধরুন, আমি যদি একটি বড়শি দিয়ে মাছ ধরি, তাহলে একবারে কয়টা মাছ ধরতে পারবো? সহজ উত্তর একটা। কিন্তু যদি জাল নিয়ে মাছ ধরতে যাই, তখন কয়টা মাছ পাব? এখন আমি মাছ ধরার জন্য জাল নিয়ে বের হয়েছি। মাছ দিবেন আল্লাহ। দোয়া করবেন আমার জন্য, যেন বেশি করে মাছ পাই। Md ziaul kader