Post by Sonargaon University (SU)
14,211 followers
বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই দুই মহান কবিকে। তাঁদের সাহিত্য, আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, এই প্রত্যাশাই ছিল আয়োজনের মূল বার্তা। #SonargaonUniversity #DepartmentOfBangla #RabindranathTagore #KaziNazrulIslam #BanglaLiterature #CampusLife