Post by Soma Maity
Superintendent | Wellness Coach | Yoga & Meditation Instructor | Art , Flower , Music Therapist | De-Addiction Rehabilitation Counsellor | Cirtified Psychological counsellor | Motivational Speaker | Mindfulness coach
📍আমরা প্রায়ই ভাবি আরো বেশি সুখ পাবার জন্যে আমাদের জীবনে নতুন কিছু যোগ করতে হবে। কিন্তু অনেক সময় যোগ না করে অপ্রয়োজনীয় জিনিসগুলো কমানো উচিৎ। সচেতনভাবে জীবনকে সরল করা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জায়গা দেওয়া এতে অপ্রয়োজনীয় মানসিক গোলযোগ ধীরে ধীরে কমে আসে। 📌 ব্যখ্যা : বর্তমান সময়ে আমাদের মাঝে এক বড় মানসিক সমস্যা ব্যাপক ভাবে দেখা যায়—এটি হলো মনের অপ্রয়োজনীয় কণ্ঠস্বর, যা বাইরে থেকে আসে না এটি গড়ে ওঠে আমাদের নিজেদের মনের মধ্যে। 👉 ভবিষ্যতের উদ্বেগ ও অতীতের অনুশোচনা 👉 অন্যদের প্রত্যাশা, সামাজিক তুলনা, আর্থিক চাপ 👉 কাজের চাপ, মোবাইলের বারবার নোটিফিকেশন দেখা এসব মিলে মস্তিষ্ককে কখনোই আরাম দেওয়া হয় না । ✅️ এটিই মেন্টাল নয়েজ। মনোবিজ্ঞানের ভাষায়, যখন একই সময়ে মস্তিষ্কে অতিরিক্ত তথ্য, সিদ্ধান্ত, আবেগ এবং উদ্বেগ জমে যায়, তখন মানসিক বোঝা বেড়ে যায় যার ফলাফল - মনোযোগ ভেঙে যায়। সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। রাগ বা বিরক্তি বাড়ে। উদ্বেগ তীব্র হয়। ধীরে ধীরে মানসিক ক্লান্তি তৈরি হয়। 📌 কেন ? এই প্রশ্ন নিজেকে করুন। আপনার চারিদীক যেমন হবে বা আপনার বাড়ি যেমন হবে মনও তেমন থাকবে । উদা : অগোছালো ,এলোমেলো কিংবা বিশৃঙ্খল। আর এই সব থেকে নিজেকে কিভাবে সরিয়ে রাখবেন বা মন কে সুস্থ করবেন তার জন্য অবশ্যই যুক্ত হন আমাদের 🎁🆓 ফ্রি ওয়ার্কশপে । ✅ whatsapp লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকলো ।