Post by Skills Vision BD

37 followers

LinkedIn সঠিকভাবে ৫ টি ব্যবহার জানুন। LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্ছে এই লিংকডইন। জরিপে দেখা গেছে, বর্তমানে কর্পোরেট জগতে ৭৯% নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন, কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের কোন তুলনা নেই। এজন্যই বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করে চলেছেন ক্যারিয়ারের অগ্রযাত্রাকে মসৃণ করে তুলতে। বাংলাদেশেও অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে রাখতে চাইলে আজই লিংকডইনের ব্যবহার শুরু করুন। আমাদের দেশে যে সমস্যাটি প্রকট আকারে দেখা যায় – সঠিক ব্যবহারবিধি সম্পর্কে প্রয়োজনীয় ধারণার অভাবে লিংকডইন ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া। অথচ সহজ কিছু কৌশল অবলম্বন করে আপনিও পেতে পারেন সাফল্যের দেখা। চলুন, জেনে নেওয়া যাক লিংকডইন সঠিকভাবে ব্যবহার করার ৫টি উপায়: ১। মানুষ সবার আগে যে জিনিসটি লক্ষ্য করবে তা হচ্ছে আপনার নাম। একটি ভুল অনেকের প্রোফাইলেই দেখা যায় – নাম ঠিকমতো না লেখা। যেমন: কারো নাম যদি লেখা হয় ‘YUSUF AZMAINUL’ – এভাবে পড়তে কিন্তু আরাম হচ্ছে না। ‘Yusuf Azmainul’ আদ্যক্ষর বড় হরফে এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে – এভাবে পড়তে সহজ হয়। সূক্ষ্ম এই বিষয়টি অনেকে এড়িয়ে যান, কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই আপনার যোগাযোগ দক্ষতা, অর্গানাইজেশন, পেশাদারিতা – ইত্যাদি সম্পর্কে একটা ধারণা গড়ে উঠবে। ২। ছাত্রজীবনে কাজের অভিজ্ঞতা থাকে না অনেকেরই। এজন্য অনেকেই অভিজ্ঞতার জায়গায় শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে থাকেন। এগুলো মূলত ‘Education’ সেকশনে লেখা উচিত। অভিজ্ঞতার জায়গাটি একদম খালি না রেখে আপনি কী কী কাজ করেছেন সেগুলো উল্লেখ করুন। অনেকেই কোচিং সেন্টারে পড়ান, ছোটখাটো ইন্টার্নশিপ করেন। এছাড়া অনলাইনে লেখালেখি, ভিডিও বানানো, ছবি তোলা ইত্যাদি নানারকম কাজের ক্ষেত্র তৈরি হয়েছে – আপনি এমন কিছুর সাথে সংশ্লিষ্ট থাকলে অভিজ্ঞতার জায়গায় সেগুলো তুলে ধরুন। ৩। লিংকডইন মানেই যে কেবল পেশাদারি কাজের কথা লিখতে হবে এমন না। মানুষের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে ভাল উপায় ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ গড়ে তোলা। তাই প্রোফাইলে আপনার বিভিন্ন গঠনমূলক শখের কথা লিখতে কার্পণ্য করবেন না। যারা আপনার প্রোফাইল পড়ছে তাদের অনেকের সাথেই আপনার শখ মিলে যেতে পারে, সেখান থেকে আপনার সাথে পরিচয়ের আগ্রহও তৈরি হতে পারে। ৪। ছাত্রজীবনে লিংকডইন প্রোফাইল খোলা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই তাদের প্রোফাইলে ক্লিয়ার করে লিখেন না তিনি কোন বিষয়ের ছাত্র/ছাত্রী বা তার দক্ষতা কিসে। পরিচয়ে কেবল ‘Student’ না লিখে কোন প্রতিষ্ঠানে, কোন বিষয়ের উপর পড়ছেন, কোন বর্ষে আছেন সেগুলো উল্লেখ করুন, এবং নিয়মিত আপডেট করুন। ৫।অনেকেই লিংকডইন ব্যবহার করে থাকে কেবল চাকরি খোঁজার উদ্দেশ্যে। অথচ প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা না থাকলে এভাবে চাকরি পাওয়া দুঃসাধ্য একটি ব্যাপার। লিংকডইনকে শুধু চাকরি খোঁজার মাধ্যম হিসেবে না দেখে মানুষের সাথে নেটওয়ার্ক গড়ে তোলায় মনোযোগী হন, এর সুদূরপ্রসারী উপকার পাবেন।

Post content