Post by Md Sakib Hasan

Aspiring Software Engineer | ASP.NET Core MVC | C# | SQL Server

আজকে Dev Skill-এর সাথে আমার ৩ মাসের Software Engineer Intern হিসেবে পথচলা শেষ হলো। তবে শুধু ইন্টার্নশিপ নয়, কোর্সের শুরু থেকে হিসাব করলে প্রায় ১ বছর ধরে আমি Dev Skill পরিবারের অংশ ছিলাম। এই পুরো যাত্রায় আমার মেন্টর ছিলেন Md. Jalal Uddin স্যার। এত অল্প সময়ে একজন দক্ষ মেন্টরের সঠিক দিকনির্দেশনা ছাড়া আমি কখনোই এত কিছু শিখতে পারতাম না। আন্তরিকভাবে ধন্যবাদ স্যার আপনার সময়, ধৈর্য এবং দিকনির্দেশনার জন্য। শুধু ইন্টার্নশিপের আগে এবং পরের নিজের অবস্থার তুলনা করলেই শেখার পার্থক্যটা বোঝা যায়। কয়েকটা বিষয় তুলে ধরা যায় যেমনঃ ১। Git সম্পর্কে ধারণা থাকলেও Git Flow অনুসরণ করে একটি টিমে বাস্তবভাবে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। এখন Branch Strategy, Pull Request, Code Review, Merge Conflict Resolution এবং Team Collaboration-এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। ২। বড় একটি Multi-tenant E-commerce SaaS Project-এ কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে Production-level Codebase কীভাবে Maintain করা হয় তা কাছ থেকে শিখেছি। ৩। Code Review-এর মাধ্যমে কীভাবে আরও Clean, Maintainable এবং Scalable Code লেখা যায়, সেটা প্রতিনিয়ত শিখেছি। ৪। শুধু কোড লেখা নয় Problem Solving, Debugging, Requirement Analysis এবং Team Communication-এর গুরুত্বও বাস্তবভাবে উপলব্ধি করেছি। এই এক বছরে আমি শুধু নতুন নতুন প্রযুক্তিই শিখিনি, একজন Software Engineer হিসেবে কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে একটি বড় Project-এ কাজ করতে হয় এবং প্রতিদিন নিজেকে আরও ভালো Developer হিসেবে গড়ে তুলতে হয় সেটাও শিখেছি। বিশেষ ধন্যবাদ আবারও স্যারকে। আপনার দিকনির্দেশনা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকবে। এছাড়াও আমার সকল Teammates দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। #DevSkill #Internship #SoftwareEngineering #DotNet #ASPNETCore #CleanArchitecture #DDD #CQRS #Git #GitFlow #LearningJourney #CareerGrowth