Post by Shorif Islam

Founder @ Klassy Missy | Building Businesses Through Branding, Psychology & Systems

আজ সারাদিন একটাই কাজ করলাম। CV দেখিনি। Interview নিইনি। পুরোটা সময় গেছে একটা hiring assessment বানাতে। একটা সময় নিজেই নিজেকে জিজ্ঞেস করলাম, "একজন মানুষ hire করতে এত কিছু করার দরকার আছে?" তারপর আগের কিছু hiring-এর কথা মনে পড়ল। আর উত্তরটা নিজেই পেয়ে গেলাম। আমাদের দেশে CV-তে একটা কথা প্রায় সবাই লেখে। "Strong problem-solving skill." "Excellent leadership ability." "Can work under pressure." পড়তে ভালো লাগে। কিন্তু join করার পর আসল ছবিটা দেখা যায়। একজন আসে, "Sir, একটা problem হয়েছে। কী করব?" চুপ করে দাঁড়িয়ে থাকে, wait করে আমি solution দেব। আরেকজন আসে, "একটা problem হয়েছে। আমি root cause check করেছি। তিনটা possible way আছে। আমার suggestion হলো..." দুইজনের CV-তে হয়তো একই কথা লেখা ছিল। কিন্তু একজন problem নিয়ে আসে, আরেকজন thinking নিয়ে আসে। এই পার্থক্যটা CV পড়ে বোঝা যায় না, interview-এও সবসময় ধরা পড়ে না। Klassy Missy এখন এমন একটা জায়গায় আছে, যেখানে আমার "কাজ করতে পারে" এরকম মানুষ দরকার না। আমার দরকার "কাজ নিজে থেকে খুঁজে নেয়" এরকম মানুষ। আমরা একজন HR & Operations Executive hire করছি। এমন কেউ, যে system না থাকলে বসে অপেক্ষা করবে না, system নিজে বানাবে। Team follow-up করছে না মানে শুধু complain করবে না, কেন করছে না সেটা বের করবে। Performance drop হলে অনুমান করবে না, data দেখে root cause ধরবে। প্রতিটা ছোট decision CEO-র কাছে নিয়ে আসবে না, নিজে ownership নেবে। শুধু problem আনবে না, সাথে thinking আর solution-ও আনবে। তাই এবার আমরা একটু অন্যভাবে করছি। শুধু CV আর interview-এর ওপর depend করছি না। আমরা একটা detailed assessment বানিয়েছি, যেখানে textbook প্রশ্ন কম, real-life situation বেশি। আপনাকে ভাবতে হবে, নিজে decision নিতে হবে, নিজের approach explain করতে হবে। Assessment complete করতে 40–60 minutes লাগতে পারে। হ্যাঁ, ইচ্ছা করেই short করিনি। কারণ আমার একটা বিশ্বাস আছে। যে মানুষ মাসে ৫০,০০০–৬০,০০০ টাকার একটা serious role চায়, কিন্তু সেই role-টা বুঝতে আর নিজের capability দেখাতে ৪৫ মিনিট সময় দিতে রাজি না, সম্ভবত role-টা তার জন্য না। আমরা mass application চাই না। আমরা right person-কে খুঁজছি। 📌 Position: HR & Operations Executive 💰 Salary: BDT 50,000–60,000/month 📍 Work Type: On-site, Dhaka 🧩 Experience: 2–5 years preferred 👉 Apply here: https://t.ly/DO5xW এখন আমার একটা প্রশ্ন আছে, founders, HR professionals, আর team leads-দের কাছে। CV আর interview-এর বাইরে গিয়ে একজন মানুষের real ownership আপনি কীভাবে test করেন? সত্যি বলছি, আমি নিজেও এখনো শিখছি। আপনার experience জানতে চাই।