Post by MD Shamsul Alam Khan
Business Development Manager @NWC education║ Director @ insight Academy║ President at ABAM Foundation║ Working for Orphans and Underprivileged Children║Impacting Lives, One Endeavor at a Time║ 55k⚡️+ followers..
রমজান-২০২১ মোবারক।টগর জেনেছে আগামীকাল রোজা আর কাল সে তার জীবনের প্রথম রোজা রাখবে।টগর তার বাবার কাছে ইফতারিতে জিলাপি খাবার আব্দার করেছে।আনিস সাহেব বলেছেন ‘আচ্ছা’ কিন্তু ছোট্ট এই শব্দ উচ্চারন করতে আনিস সাহেবের গলা শুকিয়ে গিয়েছে।শুকাবে না কেন মার্চ মাসের বেতন এখনো হয়নি উপরন্তু এই লকডাউন যে কদিন অফিস বন্ধ থাকবে সেই কয়দিন অবৈতনিক ছুটি হিসেবে ধরা হবে অফিস এমনটাই ঘোষনা দিয়েছে।পকেটে টাকা নেই, ঘরেও তেমন বাজার নেই।আনিস সাহেব খেয়াল করলেন তার চোখে কোনায় পানি।টগরের মা স্বামীর মাথায় হাত রাখলেন।টপটপ করে পানি তার চোখ দিয়েও পড়ছে.... ঠক ঠক! কে এলো এই অবেলায়? দরজা খুলতেই পাশের বাসার শুভ্র বিরাট এক হাসি দিয়ে আনিস সাহেবকে বললো চাচা ‘রমজান মোবারক! চাচী কই? চাচী আপনাদের জন্য রমজানের উপহার নিয়ে এসেছি’ এর পরের অংশটুকু প্রকাশ করার মত শব্দ আমার জানা নেই।ইনশাল্লাহ টগর কাল ইফতারিতে জিলাপি পাবে ... রিযিকের মালিক আল্লাহ এবং তিনি কখনো কারও নেক আশা অপুর্ন রাখেন না। আনিস সাহেবের মত মানুষরা কখনো কারও কাছে সাহায্য চান না, তাদের কষ্টের কথা কাউকে বলতে পারেন না।মহান আল্লাহ আপনাদের মাধ্যমে দেশের ৪টি জেলায় ৫২টি আনিস সাহেবের পরিবারের মত পরিবারকে রমজানের খুশী উপহার দিয়েছেন আর আপনাদের দিয়েছেন রমজানের শুরুতেই দারুন একটি অভিজ্ঞতা অর্জন করার সুযোগ ... ©Shaibal shahriar