Post by MD Shamsul Alam Khan
Business Development Manager @NWC education║ Director @ insight Academy║ President at ABAM Foundation║ Working for Orphans and Underprivileged Children║Impacting Lives, One Endeavor at a Time║ 55k⚡️+ followers..
চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে যারা ত্রাণ সামগ্রী পায়নি ও শুধুমাত্র প্রকৃত হকদার এমন ২০০+ পরিবারকে খুঁজে বের করে তাদের কাছে আপনাদের আমানত ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার জন্য একই দিনে চারটি স্পটে আমরা গিয়েছিলাম। অনেক কষ্ট হলেও চেষ্টা করি সরাসরি নিজেদের হাতে জিনিসগুলো পৌঁছাতে। পাশাপাশি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আরো কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তা ও বন্যায় ঘর সম্পূর্ণ পড়ে গেছে এমন কাউকে ঘর নির্মাণে সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়ে এসেছি। আগামীকাল ১৭ জুলাই ২০২৬ আমরা সাতকানিয়ায় ২০টি পরিবারকে আর মিরসরাইয়ের একটি সংগঠনের ১০০ প্যাকেট ভালোবাসার উপহার বাঁশখালীতে পৌঁছে দেবার নিয়ত করেছি। আমাদের কার্যক্রম প্রতিদিন চলমান থাকবে ইনশাআল্লাহ , বন্যার্তদের জন্য একটা মেডিকেল ক্যাম্প আর ২০টি ঘর নির্মাণ করার নিয়ত আছে। অংশ নিতে পারবেন। সবসময়ের মত পাশেই থাকবেন। Journey with Murad- Faith and humanity #Flood2026 #humanity. #ABAMFoundation #trendingnow #CSR