Post by Shamim Ahamed
Managing Director & CEO @ The Bonton Company | Country Management, Global Operations
দেশের কৃষি, কোল্ড চেইন অবকাঠামো এবং খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পেলাম গাজী টিভির জনপ্রিয় অনুষ্ঠান “Business A2Z”-এ। অনুষ্ঠানে আমি তুলে ধরেছি বাংলাদেশে কৃষিপণ্যের অপচয় কমাতে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের জন্য সারা বছর মানসম্মত খাদ্য সরবরাহ বজায় রাখতে একটি শক্তিশালী Cold Chain Ecosystem গড়ে তোলার বিকল্প নেই। আমাদের বিশ্বাস, উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ-এই পুরো ভ্যালু চেইনকে আধুনিকায়ন করতে পারলেই কৃষি হবে আরও লাভজনক, খাদ্য অপচয় কমবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য গাজী টিভি এবং Business A2Z-এর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। #BusinessA2Z #GTV #ColdChain #Agriculture #FoodSecurity #Bangladesh #PostHarvestLoss #TheBontonCompany #Frostech #Leadership