Post by Shajal Ahamed

Platform & FDE

প্রতিটা জিনিসের সাথে ইকোনমিকস জড়ায় থাকে। বিজনেস মডেল জড়ায় থাকে। কিছু জায়গায় বিজনেস মডেল এমনভাবে ডিজাইন করা যায় যেখানে আপনাকে দেখায় অন্য মানুষের কাছ থেকে টাকা নিবে। এই যেমন ধরেন ইউটিউব। যেখানে ফ্রী অনেক কিছুই পাওয়া যায়। এমেজিং একটা জায়গা। ধরেন আপনি আপনার চ্যানেল কে মনেটাইজ করলেন না তখন টাকা পয়সার হিসাব কেমন হবে। এক ঘন্টার একটা ভিডিও এক লক্ষ মানুষ দেখলো। তাহলে ইউটিউব মানুষকে এড দেখায়ে প্রায় ৩০০-৩৬০ ডলার কামাবে। আপনি যে সময় Pytorch এর ভিডিও দেখছিলেন তখন আপনাকে কনডমের এড দেখাবে 🤣🤣🤣( Youtube এর ML যেটা রেকমেন্ড করে সেটা দেখাবে।) দেখতে না চাইলেও দেখাবে। কারণ এখান থেকে ও টাকা পাবে। এদিকে কিছু জিনিসের বিজনেস মডেল আছে দাড়ায় আছে ডিরেক্ট কাস্টমার থেকে টাকা নেয়ার উপরে। যেমন Design Data Intensive Application এর বইটা Martin Kleppmann এর ইনকাম ছিলো প্রায় এক লাখ দশ হাজার ডলারের মত। এইটা ২০২০ সালের ডাটা। এখন আরো বেশি হবে। এই টাকা পাইছে শুধু Oreilly Platform থেকে। যেখানে আপনাকে বই পড়ার জন্য সাবক্রিপশন কিনতে হবে। বছরে প্রায় ৫০ হাজার টাকার মত। এখন নীলক্ষেত থেকে আপনি আমি বই একশো টাকা দিয়ে বই প্রিন্ট হয়ত চিন্তা করেছি বইটাতো ফ্রি। কিন্তু আসলে তা নয়। ওই বই থেকে লেখক টাকা পায় নাই। আপনি নলেজ পাইছেন আর দোকানদার দুই পয়সা লাভ করছে। Oreilly এই বিজনেস ইকো সিস্টেম ক্র‍্যাক করতে পারছে বলেই অনেকেই প্রতি বছর ৫০ হাজার দিয়ে সাবস্ক্রিপশন কিনে। আর সেখানে এখনো Chip Heun এর Designing Machine Learning Systems, AI Engineering কিংবা Jay Alammar এর Hands-On Large Language Models এর মত বইগুলা পাবলিস হয়। দুনিয়ায় কি হচ্ছে আমরা সেগুলা এইসব বই পড়ে শিখি।