Post by ScaleUp Array

0 followers

Nike এর এই বিজ্ঞাপনটি খেয়াল করেছেন? মাঠে প্লেয়ারদের একটি সাধারণ কাড়াকাড়ির মুহূর্তকে নাইকি (Nike) স্রেফ একটা মাস্টারস্ট্রোক দিয়ে নিজেদের ব্র্যান্ডিংয়ে বদলে ফেলেছে। বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল- "Everyone Wants A Pair" (এমন এক জোড়া জুতো সবাই চায়)। সিম্পল একটা মার্কেটিং হ্যাক, কিন্তু তাতেই কাস্টমারদের মনে এমন ক্রেজ তৈরি হলো যে সেলস রকেটের গতিতে ছাড়িয়ে গেল সব রেকর্ড। বড় বড় গ্লোবাল ব্র্যান্ডগুলোর বিজনেস ব্লু-প্রিন্ট ঘাটলে এমন শতশত জিনিয়াস মার্কেটিং আর স্ট্র্যাটেজির উদাহরণ পাওয়া যাবে। ⚠️ অথচ আমরা কী করছি? এতসব উদাহরণ চোখের সামনে থাকার পরও, আমরা দেশী উদ্যোক্তারা এখনো স্রেফ "দাম জানতে ইনবক্স করুন" কিংবা "অর্ডার করতে ইনবক্সে নক দিন" লিখে ভাবি ব্যবসা এবার হুহু করে গরম হয়ে উঠবে! বাস্তবতা হলো, যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটিং ও বিজনেসের ধরন বদলেছে। শুধু ইনবক্সের ওপর ভরসা করে আর যাই হোক, ব্যবসাকে Scale Up করা সম্ভব না। সময়ের আসল তাগিদ মিটিয়ে ব্যবসাকে টিকিয়ে রাখতে এবং দেশজুড়ে ছড়িয়ে দিতে প্রয়োজন: সঠিক বিজনেস কনসালটেন্সি: যা আপনার ব্র্যান্ডের দুর্বলতাগুলো চিহ্নিত করে সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি দেবে। গোছানো ডিজিটাল প্ল্যাটফর্ম: যেখানে কাস্টমার এসে ইনবক্সে ঝুলে না থেকে নিমেষেই অর্ডার কমপ্লিট করতে পারবে। মার্কেটের এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে আপনার সামনের পরিকল্পনা গুছিয়েছেন তো? #ScaleUpArray #DigitalSolutions #BusinessGrowth #SmartMarketing #BrandStrategy

Post content