Post by Sabila Enun (She/Her)

sabilaenun.com | entrepreneur, f/oss practitioner, tech enthusiast, ICT4D, campaigner for women empowerment, doer

Shahzaman Mozumder Bir Protik স্যার, ২০২০ মাথার উপর থেকে আর কতো বৃক্ষকে সরিয়ে নিয়ে যাবে আমি জানি না। জানার শক্তি আছে বলেও মনে হচ্ছে না। ২০০৭ এ গ্রাজুয়েশন শেষ করার আগেই সেলবাজারে QA টিমে কাজ করা শুরু করলাম। শেষ সেমিস্টার Grameenphone Ltd এ ইন্টার্নশিপ। এই দুই ঘটনার ফলাফল স্বরুপ আমি অসাধারণ একটা কাজে যুক্ত হবার সুযোগ পেয়েছিলাম - Sahana Software Foundation আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যূরো তে ৪ মাসের একটা প্রজেক্ট টেস্ট রান করা হয়েছিল। শাহজামান স্যারের সাথে আমার প্রথম এবং শেষ কাজ। আব্বা Munir Hasan আমাকে টিম লিড করে দিলেন, Shehab ভাই আর MAK ভাইর উস্কানিতে। আমি এক পিচ্চি, আমার সাথে আরো ২/৩ টা পিচ্চি সাজিদ এবং অভিষেক. শ্রীলংকা থেকে Mifan Careem। কাজ করার জন্য আমাদের কে দেয়া হয়েছিল IBM এর অরিজিনাল লিনাক্স মেশিন, এই পিসি পেয়ে তিন পাগলের মাথা খারাপ, খুশিতে লাফাচ্ছি। অফিস স্পেসটাও দারুন ছিল, মার্কিন মুলুকের গ্যারেজ অফিসের মতো, ব্যুরোর তালা মেরে রাখা লাইব্রেরি রুম। মুনির হাসান আব্বা আমাকে জিজ্ঞেস করতেসে, পারবি তো? মান সম্মান ডুবাইস না। শ্রীলংকা দিয়া ট্রেইনার এসে ঘুরে এসে এই সফটওয়্যার বুঝায় দেয়ার জন্য। জামান স্যার হাসতে হাসতে বল্লেন, মুনির ওরাই পারবে, এই কাজ তোমার আমার মতো বুড়া ইয়াংদের না। আইটি ইন্ড্রাস্ট্রিতে আমি লিটারেলি যেই কয়েকজনকে আইডল মানি স্যার ছিলেন অন্যতম, বীর প্রতিক শাহজামান মজুমদার স্যার। ওপারে ভালো থাকবেন স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Post content