Post by Sabbir Hossain
Engineer at Meghna Ceramic Industries Ltd.
সব কিছুই মিলে যাবে আপনার সাথে...... "Do it now ,sometimes later becomes never" কিছু করতে হবে ভাবছেন? আমি কাল থেকে সব গুছিয়ে নিব, কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে! কাল থেকে আমি শুরু করবো, নামাজ টা পড়া দরকার! কাল ফজর থেকে নামাজ পরবো, সিভিটা আপডেট করা দরকার! কালকেই সিভিটা আপডেট করবো, ফেসবুকে সারাদিন টাইম ওয়েস্ট করি! কাল থেকে ফেসবুকটা ছেড়ে দিয়ে পড়াশুনায় মনোযোগী হবো, অফিসে আজ ভালো লাগছেনা রিপোর্ট গুলো রেডি করা দরকার! আজ থাক 😎কাল করে ফেলবো, চাকুরি হয়তেছেনা! কাল থেকে চাকুরির পিছনেই লাগবো, দেখিতো হয় কিনা! হাসছেন পড়ে? মিলে যায়তো সব🙄 হবে না! কিছুই হবে না! হ্যা সত্যি বলছি হবে না, কথায় আছে না বাকির নাম ই ফাকি! কাল কিছুই হবে না,আপনি নিজেও জানেন কাল বলে কোন কথা নেই, এই কাল আর আসবেনা। যা করতে হবে আজ ই করতে হবে, এখন থেকেই করতে হবে, যদি ভাবেন কাল করবেন তাহলে ভাববেন এই কাল আর আসবেনা। ভালো থাকুক সকল "কাল" প্রিয় মানুষরা🤔আজ থেকেই শুরু হোক জিবনের নতুন পথ চলা। # #sabbir_hossain