Post by Rezaur Rahman Rizvi

Head of Brand & Communications (CC) | National Bank PLC | Corporate Communications Leader | Brand Strategist | Former Journalist | Author

স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায়ের জন্ম দিয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক Vozinha। ৪০ বছর বয়সী এই তারকা নিজের দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচেই স্পেনের বিপক্ষে সাত-সাতটি সেভ করে দলকে ০-০ গোলে ড্র উপহার দেন, যা ফুটবল বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। বিশ্বের ৬৪তম র‍্যাঙ্কিংয়ের একটি দল তৃতীয় বাছাই স্পেনকে আটকে দেওয়াটা সত্যিই অভাবনীয়। কিন্তু এই স্বপ্নের মতো রাতেও ভোজিনহার মন ভালো ছিল না। কারণ, গ্যালারিতে ছিলেন না তাঁর মা, যাকে তিনি সবচেয়ে বেশি দেখতে চেয়েছিলেন। ভোজিনহার মা, ৫৯ বছর বয়সী গৃহকর্মী Ana Candida Evora, অতিরিক্ত খরচ ও কঠোর ভিসা নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। ম্যাচের পর কান্নাভেজা কণ্ঠে ভোজিনহা জানান, তাঁর মা ভিসার জন্য প্রয়োজনীয় টাকা সময়মতো জোগাড় করতে পারেননি। বিষয়টি জানাজানি হলে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এরপর এগিয়ে আসেন যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্র্যাটিক নেতা Hakeem Jeffries। তিনি পরিস্থিতি সমাধানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio এর সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্টেট ডিপার্টমেন্টকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ফলস্বরূপ, ভিসা ফি মাফ করে দ্রুততম সময়ে এভোরার যুক্তরাষ্ট্রে আসার ব্যবস্থা করা হয়। অবশেষে মায়াম্বিতে উরুগুয়ের বিপক্ষে পরের ম্যাচের আগে মায়ামিতে দীর্ঘ বিরহের পর দেখা হয় মা-ছেলের। ছেলের অবিশ্বাস্য পারফরম্যান্সের কথা শুনে গর্বিত মা বলেন, "আমি বলেছিলাম, তার গোলে কোনো বল ঢুকবে না এবং ঠিক তাই হয়েছে। সে একজন অসাধারণ গোলরক্ষক। আমি গর্বিত যে আমি ভোজিনহার মা।" 💙 © রেজাউর রহমান রিজভী #Vozinha #CapeVerde #WorldCup2026 #FootballEmotion #MotherSonReunion

Post content

Video Content