Post by Rijwan Hossain
Software Engineer, Tech Educator
𝗠𝗮𝗻𝘂𝗮𝗹 𝗖𝗼𝗱𝗶𝗻𝗴 𝘃𝘀 𝗠𝗮𝗰𝗵𝗶𝗻𝗲 𝗟𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 ধরুন আমরা কিছু লজিক দিয়ে Java বা Python এ কোড লিখলাম। তারপরে এটাকে রান করবো। একটা ব্লাক কন্সোল আসবে। সেখানে আমরা ডেটা ইনপুট দিবো। রেসাল্ট পেয়ে গেলাম। এইতো, এটাই হচ্ছে কোডিং। এ কাজ আমি ২০১৫ সাল থেকে করে আসছে C Programming দিয়ে যখন আমার যাত্রা শুরু হয়। তাহলে 𝗠𝗮𝗰𝗵𝗶𝗻𝗲 𝗟𝗲𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 কি হয়? কি হয়? এইখানে আমরা প্রসেসটাকে একটু উল্টো করে দেই। মানে? মানেটা খুব সিম্পল, আমরা হুদাই কঠিন বা এখানে আমরা ডেটা ইনপুট দেই ঠিক আগের মত। কিন্তু লজিক লেখি না। বরং আমরা কি রেসাল্ট চাই, সেটা বলে দেই। লজিক লেখা কম্পিউটারের কাজ ন এখন আর প্রগ্রাম্মারের মত লজিক লিখবো না। লজিক কম্পিউটার বানাবে। কিন্তু কেন? লজিক কম্পিউটার লিখলেতো ভুলভাল লিখবে, তাই না? হ্যা, একদম ঠিক। এরা কিছু ভুল লিখে, কিছু সঠিকও লিখে। এ জন্যই তো ChatGPT বা অন্য টুল গুলো ভুল করে া মানে, এটা কেমন ফাইজলামি ই যখন আমরা জানি সে ভুল উত্তর দিতে পারে, তাহলে কেনো এই machine learning জিনিসটা ব্যবহার করছি। manual coding করবো, আর ১০০% সঠিক উত্তর নিবো। এতাই তো বেস্ট হবে। হ্যা, এটাই বেস্ট হবে। 100% accurate result. কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে। অনেক বেশি খরচ হবে, আবার অনেক বেশি সময়ও লাগবে। কোম্পানিগুলো ফকির হয়ে যাবে। ফকির হয়ে যাবে ! কেনো, একটু বুঝিয়ে বলুন তো? কারন লজিক তো আর ১০০ বা ২০০ টা লিখতে হবে না। ১০০-২০০ কোটি লজিক লিখা লাগতে পারে। এই কোটি কোটি লজিক কে লিখবে? কয় লক্ষ ডেভেলপার লাগবে এই লজিক লিখতে, আর লিখতে কত সময় লাগবে একটু ভেবে দেখো তো... এইবার বুঝছো কোম্পানিগুলো কেন machine learning ব্যবহার করে? একটু ভুলভাল রেসাল্ট আসলে, আসুক? ৭০-৮০% ঠিক আসলেও আমরা কাজ চালিয়ে নিবো। বাকি কিছুটা প্রয়োজনে কোম্পানি ডেভেলপার দিয়ে কাজ করিয়ে নিবে। এটা করে সময়ও বাঁচবে, টাক আগের ১০ জন ডেভেলপারের ১ মাসের কাজ, এখন ১-২ জন ডেভেলপার ১ মাসের মধ্যেই করে ফেলছে। কি বুঝলে? টাকা, টাকা... কোম্পানির খরচ কম হচ্ছে, টাকা বাঁচছে এবং অনেক অল্প সময়ে কাজ হয়ে যাচ্ছে . আবার অনেক কাজ ম্যানুয়ালি করে শেষ করাও সম্ভব না। তাই কিছুটা ভল্ভাল উত্তর দিলেও Machine Learning নিজের জায়গাটা বানিয়ে নিয়েছে। এটাই ভবিষ্যৎ, এতে কোন সন্দেহ নেই।ও বাঁচবে