Post by Rabbil Hasan
Builder of Teams, Products & Possibilities
গত ২-৩ মাসে একাধিক প্রোজেক্ট দেখার সৌভাগ্য হয়েছে যেখানে, কেউ AI দিয়ে অপ্রয়োজনীয় ফিচার বানিয়েছে। কারো ডেটাবেজ গুলিয়ে গেছে , কারো ডেটা লষ্ট, কারো প্রজেক্টে Over Engineering হয়েছে । আবার ডেভেলপার জানেই না , AI কোডে কি কি করেছে । AI কোডিং যুগ শুরুর পর থেকেই , অনেক ক্ষেত্রেই প্রোডাক্ট ওনার/ফাউন্ডাররা মঙ্গলগ্রহে যাওয়ার জন্য ব্যাস্থ হয়ে গেছে । প্রেসারে পরে অনেক ডেভেলপার ধুম-ধাম AI চালিয়ে দিয়েছে । কোন ক্ষেত্রে ডেভেলপাররাও AI এর উপরে গা ছেড়ে দিয়েছে , কোনও ওনারশিপ নাই। প্রোডাক্ট ওনার, এবং ডেভেলপার উভয় পক্ষই সময় নষ্ট করেছেন। অনেকে ইতিমধ্যেই রিয়েলাইজ করেছেন, অনেকে আরও দেরিতে রিয়েলাইজ করবেন। তাহলে এই সমস্যার সমাধান কি হতে পারে- 🟦 আনরিয়েলিস্টিক রিকোয়ার্মেন্ট, ডেডলাইন প্রাকটিস থেকে সরে আসুন। AI কোড করে বলে, অনেক ফিচার বানাতে হবে এই ধারনা ভুল। মিনিমাল কাজের ফিচারওয়ালা সফটওয়্যার গুলোই মার্কেটে বেশি ভালো করে। ইউজার তার সমস্যার সমাধান খোজে, ফিচার ওভার-স্টাফিং ইউজারের জন্য বরাবরি বিরক্তিকর। 🟦 পুরো সিস্টেম AI এর হাতে ছেড়ে দেওয়ার ধারনা থেকে বেরিয়ে আসুন । ডেভেলপার-ক্লায়েন্ট উভয় পক্ষেই প্রোডাক্টের ওনারশিপ নিন। আপনাদের সিস্টেম আপনাদের সম্পদ, AI শুধুই কর্মী। 🟦 ডেভেলপাররা দিনে ৮ ঘন্টা কোড করলে- ২ ঘন্টা AI দিয়ে কোড করুন ২ ঘন্টা নিজে কোড করুন , বাকি ৪ ঘন্টা রিসার্স রিভিউ করুন। রিসার্স রিভিউ করতেও AI এর হেল্প নিন সমস্যা নাই, কিন্তু মাথাটা নিজেই খাটান। এতে আপনি আপনার নলেজ আরও বাড়বে, AI কে আরও Efficient ভাবে কাজে লাগাতে পারবেন।