Post by QnS Academy London

1,732 followers

=================== আঁধার তাড়ানো আলোর মিছিল Dr. Abdus Salam Azadi Director QnS Academy London =================== অন্ধকারকে কখনো শত বছরের বলতে নেই। অন্ধকার যা, তা সৃষ্টির শুরু থেকে। আলো ও অন্ধকারের স্রষ্টা একজন, তবে আলোর বিকিরণ যেমন মানুষের মাধ্যমে, আঁধারের পর্দাও নেমে আসে মানুষের কারণে। যখনই আমি সৃষ্ট সমস্যার জন্য, ঘনায়িত আঁধারের জন্য অন্যের দোষ দেখতে পাই, অমনি আমি আল্লাহর কাছে তাওবাহ পড়ি। কারণ আঁধার যদি আমি ঘনায়িত হতেই দেখি, সেটা কেন আমার দূর্বলতা না ভেবে উমুকের দোষ দেখবো। হাজারো উলামার দৃষ্টি যদি আব্দুল কাদির জিলানি না খুলতেন, ইবন তাইমিয়্যাহ না মেলে দিতেন, হুজ্জাতুল্লাহিল বালিগাহ না হতো, তাহলে আঁধার আঁধারই থেকে যেতো। আমি তখন নিজে কলম ধরি, মুখে শব্দের মালা গাঁথি, পাশের জনের কানে ফিসফিসানি দেই। তাতে আমার আলোটা মেলার আনন্দ পাই। তবে তা যে কত দূর্বল তাও অনুভব করি। উম্মাতের এখন আমি নিজকে কন্ট্রিবিউটরদের মধ্যে গণ্য করি। মনে করি মরার আর মাত্র ক'দিন বা বাকি, আর কতো তাদের কাছ থেক নেবো? এখন না দেয়ার সময়!! এই দিতে যেয়ে আমি অন্যের ত্রুটি, অন্যের দূর্বলতা, উমুকের গবেষণা, এরেকজনের তৈরি করা গর্তে আমি বিচলিত হইনা। কারণ আমিও তো পটেনশিয়াল ভুলকারীদের মধ্যে। আমার চিন্তাও তো তো হতে পারে, "যেটা বুঝছি সেটা জ্ঞানের আলোয় ঝলকানি না হয়ে অন্য কোন ইশারায় বিকাশন্মুখ"। আমি না শুধু, যারা ইসলামকে নিজের সীমানার বাইরে অন্যের মাঝে নিতে চেষ্টা করছে তাদের অবস্থা এমনি হয়। আল্লাহর ও বড় ইচ্ছা আমাকে এর বাইরে দায়িত্ব দেন নি। জান্নাতে যাবার জন্য আমার অবস্থানটা ভালো রাখা ই যথেষ্ঠ। যদি উম্মাতের কাজে আসতে হয়, তাজদীদ তাজাদ্দুদ তখন গৌণ করতে হয়। কারণ তাজদিদ তাজাদ্দুদ সব সময়েই অন্যের চোখে ধরা পড়ার বিষয়। ঐটা আমার কাজ না। উম্মাতের কাজ করতে যেয়ে আমার কাজ হলো ইসলামের খাদিম বা নাসির হওয়া। আমি এইটা বুঝে হার্টের রুগী হয়েও মুতমাইন্ন হয়ে আছি। আর এতেই শান্তি বেশি। আমার লেখার, গবেষণার, রাত দিনের তড়পানোর উদ্দেশ্য সবটাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছি। মানুষ নিয়ে চিন্তা আমার দরকার কি, যদি রাব্ব তাতে খুশী না থাকেন? আমরা যারা জ্ঞানীদের খাতায় নাম লিখাতে চাচ্ছি, তারা অন্যের ভুল দেখে হুশহারা হওয়ার যায়গায় যাবোনা। বরং হই ধীর, সুস্থীর, মুতমাইন্ন ও হেরার পথের বিনম্র রাহী।

Post content