Post by Programming Hero

66,589 followers

React দিয়ে চমৎকার ওয়েবসাইট বানালেন, কিন্তু Google-এ সার্চ করলে আপনার সাইট খুঁজে পাওয়া যায় না। কখনো ভেবেছেন কেন এমন হয়? React শেখার পর মনে হয় ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়া বোধহয় জয় করে ফেলেছি। কিন্তু প্রোডাকশন লেভেলের কাজে গেলে আসল ধাক্কাটা লাগে। React মূলত Client Side Rendering নিয়ে কাজ করে। সহজ কথায়, Google বা Facebook-এর bot যখন আপনার সাইট রিড করতে আসে, তারা শুরুতে একটা সাদা স্ক্রিন ছাড়া আর কিছুই দেখতে পায় না। ডেটা লোড হতে হতে bot ফিরে যায়। যার ফলে আপনার সাইট Google-এ rank করে না এবং প্রজেক্টের SEO পুরোপুরি জিরো হয়ে যায়। এই SEO আর স্লো লোডিংয়ের সমস্যা সলভ করতেই Next.js এর জন্ম। Next.js হলো React-এর ওপর ভিত্তি করে বানানো ফ্রেমওয়ার্ক, যা Server Side Rendering নিয়ে কাজ করে। অর্থাৎ, ইউজার রিকোয়েস্ট করার আগেই সার্ভার পুরো সাইট রেডি করে ব্রাউজারে পাঠায়। এতে সাইট চোখের পলকে লোড হয় এবং Google-এর bot রেডিমেড ডেটা পেয়ে সাইটটাকে সার্চ রেজাল্টের ওপরের দিকে নিয়ে আসে। ভবিষ্যতের কথা বললে, Next.js কোনো শর্ট টার্ম ট্রেন্ড নয়। React টিম এখন নতুন প্রজেক্টের জন্য Next.js রেকমেন্ড করে। আগে যেখানে frontend আর backend এর জন্য আলাদা ঝামেলা পোহাতে হতো, Next.js সেখানে পুরো full stack ডেভেলপমেন্টকে একটা ছাদের নিচে নিয়ে এসেছে। যতদিন মার্কেটে ফাস্ট ওয়েবসাইট আর SEO-এর ডিমান্ড থাকবে, ওয়েব ইন্ডাস্ট্রিতে Next.js-এর ডমিনেশন কেউ আটকাতে পারবে না।

Post content