Post by Sajjad Hossain
Chief Accounts Manager | Finance & Administration Professional | Budgeting | Cost Control | Financial Reporting | Payroll | Procurement | Team Leadership
৬ হাজার সিভি লেখার পর আমি যেসব কমন ১০টি ভুল সবচেয়ে বেশি পেয়েছি। (পড়লে হয়তো আপনার সিভিতেও এই ভুলগুলো খুঁজে পাবেন!) ১️. একই সিভি দিয়ে সব চাকরিতে আবেদন করা অধিকাংশ চাকরি প্রার্থী একটি সিভি বানিয়ে সব জায়গায় পাঠিয়ে দেন। অথচ, প্রতিটি চাকরির জন্য টেইলর করা সিভিই সবচেয়ে কার্যকর। ২️. অতিরিক্ত ব্যক্তিগত তথ্য পিতার নাম, মায়ের নাম, জাতীয়তা, ধর্ম, এমনকি জন্ম তারিখ এগুলো অনেক দেশে বা চাকরিতে একেবারেই প্রাসঙ্গিক নয়। এতে সিভি অপ্রয়োজনীয়ভাবে বড় ৩️. ফাইলের নাম: ‘cv.docx’, ‘mycv.pdf’ ইত্যাদি একজন হায়ারিং ম্যানেজার প্রতিদিন বহু সিভি পান। "Syed_Rahim_Sales_Manager_CV.pdf" এমন নাম দিলে আপনার ফাইল আলাদা করে চোখে পড়বে ৪️. টাইপোগ্রাফি ও ফরম্যাটিং ঝামেলা এক জায়গায় বড় ফন্ট, আরেক জায়গায় ছোট। কখনো হেডলাইন বোল্ড, কখনো নয়। এটি পড়ে বিরক্তিকর লাগে। একজন রিক্রুটার ৬ সেকেন্ডেই সিদ্ধান্ত ৫️. অর্জন (Achievement) এর বদলে শুধু দায়িত্ব (Responsibility) লেখা "Customer deal করেছি", "Sales করেছি" — এসব দায়িত্ব নয়, বরং লিখুন, "3 মাসে ২৫% বিক্রি বাড়িয়েছি"। সংখ্যাই কথা বলে। ৬️. সঠিক ইংরেজি না জেনে CV বানানো ভুল বানান, গ্রামার, ও অদ্ভুত বাক্য গঠন – এগুলো পেশাদারিত্বের ঘাটতি দেখায়। বাংলা জানলে, বাংলাতেই সুন্দরভাবে লেখা অনেক ভালো। ৭️. ছবি ব্যবহার সংক্রান্ত ভুল সেলফি, কাটিং করা ছবি, পার্টির ছবি বা ক্যাজুয়াল জামা-পরা ছবি—এসব সিভির ইমেজ নষ্ট করে। ছবি দিলে প্রফেশনাল পোশাকে দিন, না হলে বাদ দিন। ৮️. Career Objective কপি-পেস্ট করা "To obtain a challenging position in a reputed organization..." এই ঘরানার লাইনে কিছু বলা মানেই কপি পেস্ট। বরং বলুন, আপনি কী দিতে চান। ৮️⃣ Soft skills শুধু লিস্ট করে ফেলা "Teamwork, leadership, communication..." এসব যদি উদাহরণ ছাড়া লেখেন, তা বিশ্বাসযোগ্য লাগে না। প্রতিটির প্রমাণ দিন। ৮️. CV-এর দৈর্ঘ্য ঠিক না রাখা ফ্রেশারদের সিভি ১ পৃষ্ঠার বেশি হলে বিরক্তিকর, আর অভিজ্ঞদের সিভিতে ২–৩ পৃষ্ঠা যথেষ্ট। ৫ পৃষ্ঠার সিভি = রিক্রুটারের কপালে ভাঁজ! সিভি মানে নিজেকে বিক্রি করার সুযোগ। সেখানে যদি একই ভুল, অলসতা আর কপি-পেস্টের ছড়াছড়ি থাকে, তাহলে নিয়োগকর্তার আগ্রহ হারিয়ে যাওয়া স্বাভাবিক।