Post by NIRAMOY Hospital
562 followers
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার এর মতে, ‘যখন কোন ব্যক্তির আচরণ ও ব্যবহারে বড় ধরণের পরিবর্তন দেখা যায় বিশেষ করে তার আবেগীয় প্রকাশের পরিবর্তন আসে এবং সেটা তার দৈনন্দিন কর্মকান্ড, সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে, তখনি তার প্রতি মনোযোগ দিতে হবে।’ ডা. সরকারের মতে, মানসিক রোগের লক্ষণ নিম্নরুপ হতে পারে: • হঠাৎ হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠা; • অনেকদিন ধরে নিজেকে সবার কাছ থেকে সরিয়ে গুটিয়ে রাখা; • দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা; • অন্যদের সাথে একেবারে কথা বলতে না চাওয়া; • সবার সাথে ঝগড়া করা; • গায়েবি আওয়াজ বা কথা শুনতে পাওয়া; • অকারণে অন্যদের সন্দেহ করা; • প্রাত্যহিক কাজ বন্ধ করে নিজের প্রতি যন্ত না নেয়া; • যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া; • সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়া; • নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা নিজেকে দামী মনে হওয়া সবকিছুতে; • সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে আত্মহত্যার চিন্তা পরিকল্পনা করা; • অতিরিক্ত শুচিবায়ুগ্রস্ত হয়ে ওঠা; • ঘুম অস্বাভাবিক কম বা বেশি হতে পারে; • খাবারে অরুচি তৈরী হওয়া বা রুচি বেড়ে যাওয়া; • বাসার, অফিসের বা পেশাগত কাজের প্রতি অনীহা তৈরী হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা; ডা. মেখলা সরকার আরোও বলেন, এই সমস্যাগুলোর মানেই যে তার মানসিক রোগ হবে তা নয়। তবে এসব উপসর্গ বা লক্ষণ দেখা গেলে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত। তথ্য সূত্রঃ বিবিসি বাংলা। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে যোগাযোগ করুন... Contact us: Phone: 02-48120112 Mobile: www.niramoyhospital.org 01758-338888