Post by Nazar E Zilani
Author | Personal Mentor | Business Consultant | YouTuber, Blogger on Corporate Career
এক বিরাট শিল্পপতি একদিন আমাকে আক্ষেপ করে বলেছিলেন যেঃ "আপনি যে ভাবে জীবন গুছিয়েছেন আমি তা পারি নাই।" সামাজিক অর্থে টাকাওয়ালা সফল মানুষের মুখ থেকে নিঃসৃত শব্দগুলো শুনে আমার শোকরের পাল্লা আভুমি আনত হল। সন্তান জন্মদান আমাদের দেশে উৎসবের মতো মনে হয়!! কারণ, সন্তান জন্মদানের চেয়ে সন্তানকে সুসন্তান বা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যে এক মহান ও পবিত্র দায়িত্ব তা হয়তো আমরা অনেকেই ভুলে গেছি বা জানি না। অথচ, জীবনের সাফল্য, সুখ ও শান্তির অন্যতম অণুঘটক হচ্ছে এই সন্তানেরা। কারণ, সংসার সন্তান সন্তান করে আমরা অহর্নিশি পরিশ্রম করে করে ক্লান্ত এবং অনেকেই অধিকাংশ সময়হালালের সীমা অতিক্রম করে হারাম উপার্জনের পথে পা বাড়াই। সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার সমতুল্য দ্বিতীয় কোন সাফল্য নেই। #LifeDesign #industrialist #happiness #successmindset #peaceofmind #NazarEZilani #sharpener