Post by Md. Abdullah Al Mukim

Asst. Manager-SAWAB Foundation.Head of MEAL & Assist.Manager@As-Sunnah Foundation👉Programme Assistant @IOM-United Nations Migration,Bangladesh Country Office, UN Civil Society Member|M.Sc. & B.Sc in Software Engineering

প্রফেশনাল লাইফে প্রজেক্ট ম্যানেজমেন্ট (Project Management), মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন (MEAL), রিপোর্টিং, প্রপোজাল রাইটিং, বাজেটিং, ডেটা কালেকশন, ডকুমেন্টেশন, রিসার্চ এবং ফিডব্যাক ও ইমপ্যাক্ট অ্যানালাইসিসসহ চ্যারিটি বা মানবিক কাজকে কীভাবে আরও পেশাদার রূপে বাস্তবায়ন করা যায় তার খুটিনাটি সবকিছুই অত্যন্ত গভীরভাবে শিখেছি শ্রদ্ধেয় ড. মো: মিল্লাত ই মোস্তফা স্যারের কাছ থেকে। হাতে-কলমে এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে স্যার প্রতিটি সেশন পরিচালনা করতেন, আমি ছিলাম স্যারের সবথেকে বেশী আগ্রহী এবং অনুগত কারন এই সেক্টর নিয়ে জানার ও প্রফেশনালি শেখাটা আমার দীর্ঘদিনের আগ্রহ ছিলো। ​বিগত প্রায় ৬ মাসব্যাপী অনলাইন ও অফলাইন মাধ্যমে তাঁর কাছ থেকে প্রাপ্ত এই নিবিড় প্রশিক্ষণ ও দীক্ষা আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি বিশাল অর্জন। এরকম একজন বিশ্বমানের গুণী মেন্টরের সান্নিধ্য ও দিকনির্দেশনা পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে। ​আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি As Sunnah Foundation এবং ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার Sabbir Ahmad ভাইয়ের প্রতি, যাঁদের সুব্যবস্থাপনা ও আন্তরিক উদ্যোগের কারণে আমার জন্য এই অমূল্য সুযোগটি তৈরি হয়েছিলো। আলহামদুলিল্লাহ; ​শ্রদ্ধেয় Mohammad Millat-e-Mustafa PhD ড. মোহাম্মদ মিল্লাত ই মোস্তফা স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বিদেশেরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়াও 'ইসলামিক রিলিফ'-সহ বিভিন্ন আন্তর্জাতিক এনজিও ও চ্যারিটি সংস্থায় পৃথিবীর নানাপ্রান্তে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করেছেন। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম বৃহৎ চ্যারিটি সংস্থা 'কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার' (KSrelief)-এ অ্যাডভাইজর হিসেবে অত্যন্ত সুনামের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানবিক কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমন একজন গুণী শিক্ষকের ছাত্র হতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন; মহান আল্লাহ আমার প্রিয় স্যার কে নেক হায়াত দান করুন! আমিন! ​এই দীর্ঘ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে আগামী দিনে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে সঠিকভাবে কাজে লাগাতে আমি বদ্ধপরিকর। দেশ ও মানবতার কল্যাণে আল্লাহ আমাদের কবুল করুণ সকলের নিকট সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Post contentPost contentPost contentPost contentPost contentPost contentPost content