Post by Mosleh Uddin Kaisar
Owner
২ লক্ষ রিয়েল Resources + স্যম্পল অনুযায়ী Microsoft একটা রিসার্চ পেপার বের করেছে যে ঠিক কোন ৫০টা পেশায় AI মানুষের চাকরিকে রিপ্লেস করবে আর কোনগুলোতে করবে না। যেসব পেশা আপাতত সবচেয়ে নিরাপদঃ ১. ফ্লেবোটোমিস্ট ২. নার্সিং অ্যাসিস্ট্যান্ট ৩. হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল রিমুভাল ওয়ার্কার ৪. শব সংরক্ষণকারী ৫. অটোমোটিভ গ্লাস ইনস্টলার ৬. টায়ার মেরামতকারী ৭. ডিশওয়াশার ৮. সিমেন্ট রাজমিস্ত্রি ৯. ইন্ডাস্ট্রিয়াল ট্রাক এবং ট্র্যাক্টর অপারেটর ১০. ম্যাসাজ থেরাপিস্ট ১১. সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১২. রুফার ১৩. ড্রেজার অপারেটর ১৪. মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক ১৫. হাইওয়ে রক্ষণাবেক্ষণ কর্মী প্যাটার্নটা কিন্তু পরিষ্কার। ভাষা, লেখা, ডেটা বিশ্লেষণ আর তথ্য দেওয়া নেওয়ার কাজে AI শক্তিশালী। শারীরিক পরিশ্রম, হাতের নিখুঁত কাজ আর সরাসরি মানুষের শরীর ছোঁয়া লাগে এমন কাজে AI এখনো অনেক পিছিয়ে। আমি আপনি তো দুধভাত, এই গবেষণায় তো Data Scientist আর Web Developer এর মতো হাই-স্কিল চাকরিও বাদ যায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, AI applicability আর বেতনের মধ্যে তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি। মানে বেশি বেতনের চাকরি মানেই নিরাপদ, এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে এখানে। কী করবেন এখন, তিনটা কাজ করেন। প্রথম, নিজের পেশা এই লিস্টে থাকলে প্যানিক না করে AI টুলস শিখে ফেলুন এই সপ্তাহেই। দ্বিতীয়, প্রতিদিন নিজের কাজে অন্তত একটা কাজ AI দিয়ে করার চেষ্টা করুন। তৃতীয়, শুধু AI ব্যবহার শিখলেই হবে না, AI এর আউটপুট যাচাই করার judgment টাও গড়ে তুলুন। এই judgment টাই আসলে ভবিষ্যতে সবচেয়ে বড় স্কিল হবে। আমার তো মনে হচ্ছে ভয়ের কিছু নেই, কিন্তু বসে থাকারও সময় নেই। যারা এখনই শিখছেন তারা এগিয়ে যাচ্ছেন, যারা অপেক্ষা করছেন তারা পিছিয়ে পড়ছেন। নোটঃ এর বেশ কিছু রোবট দিয়ে রিপ্লেস করবে। কাজ তো চলছেই। তবে একটু দেরি আছে। ৩, ৯, ১৩, ১৫ এগুলো ইউরোপে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এমনকি ড্রাইভারের চাকরিও একেবারেই আর নিরাপদ নয়। ড্রাইভারলেস কার এবং ট্রাক শুরু হয়ে গেছে। এতে পরিবহন খরচ কমে যাবে ওদেশে। এদিকেও আসবে, তবে পরে। এখনই না। রিসার্চ পেপারটার লিঙ্ক arxiv.org/pdf/2507.07935 এখন দেখি যেসব পেশায় AI সবচেয়ে বেশি প্রভাব ফেলছেঃ ১. ইন্টারপ্রেটার এবং অনুবাদক ২. ইতিহাসবিদ ৩. লেখক এবং সাহিত্যিক ৪. সার্ভিস সেক্টরের সেলস রিপ্রেজেন্টেটিভ ৫. সিএনসি টুল প্রোগ্রামার ৬. ব্রডকাস্ট অ্যানাউন্সার এবং রেডিও ডিজে ৭. কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ৮. টেলিমার্কেটার ৯. রাষ্ট্রবিজ্ঞানী ১০. গণিতবিদ ১১. নিউজ অ্যানালিস্ট, রিপোর্টার, সাংবাদিক ১২. প্যাসেঞ্জার অ্যাটেনডেন্ট ১৩. টেকনিক্যাল রাইটার ১৪. কনসিয়ার্জ ১৫. প্রুফরিডার এবং কপি মার্কার ১৬. সম্পাদক ১৭. ডেটা সায়েন্টিস্ট ১৮. পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ১৯. ওয়েব ডেভেলপার ২০. মার্কেট রিসার্চ অ্যানালিস্ট লিস্ট পড়তে পড়তে নিজের পেশাটা খুঁজছেন তাই না? আমারও একই অবস্থা হয়েছিল প্রথমবার পড়ার সময়। তবে এখানে একটা কথা আছে। এই লিস্টে থাকা মানে চাকরি চলে যাবে, এমনটা না। মানে হলো এই কাজের একটা বড় অংশ AI সহজে সহযোগিতা করতে পারে। যারা এই কাজে আছেন তাদের এখনই AI ব্যবহার করে নিজেকে আপগ্রেড করা দরকার।