Post by Mohammad Al-amin
Lead Bangladesh
একটি স্বপ্ন, অসংখ্য মানুষের সহযোগিতা, আর একদিনের সফল আয়োজন... সফলভাবে সম্পন্ন হলো জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক কনফারেন্স ২০২৬। এই আয়োজনের Co-Convener হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলার বিজ্ঞান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ, স্কুলে আমন্ত্রণপত্র প্রেরণ, ই-মেইল, মোবাইল ফোনে সমন্বয়, নিবন্ধন কার্যক্রম, পরিকল্পনা এবং অনুষ্ঠান বাস্তবায়নের প্রতিটি ধাপে কাজ করার সুযোগ হয়েছে। প্রতিটি মুহূর্ত ছিল নতুন অভিজ্ঞতা ও শেখার। দীর্ঘদিনের প্রস্তুতি আর সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির শেষে যখন দেখলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত বিজ্ঞান শিক্ষকবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, তখন সব পরিশ্রমই সার্থক মনে হয়েছে। এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞান শিক্ষকবৃন্দ, সহকর্মী, স্বেচ্ছাসেবক এবং সকল সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় ড. কে. এম. হাসান রিপন স্যার, Executive Director, Daffodil Group এবং Amena Hasan ম্যাম-এর প্রতি। অনুষ্ঠান শেষে তাঁদের কাছ থেকে সম্মাননার স্মারক গ্রহণ করা আমার জন্য একটি অনুপ্রেরণাদায়ক মুহূর্ত, যা ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে। বিজ্ঞান শিক্ষার উন্নয়নই আমাদের অঙ্গীকার। আসুন, একসঙ্গে বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও দক্ষ আগামী প্রজন্ম গড়ে তুলি। #NSSTC2026 #ScienceTeachers #ScienceEducation #DIPTI #DIU #BFF #HRDI #EventManagement #Leadership #Bangladesh