Post by Mitu Islam

Hi! I’m Mitu Islam Digital Marketing & Social Media Specialist | Graphic Designer & Video Editor | 2+ Years Sales & Marketing Experience.

আজ থেকে অনার্স জীবনের সমাপ্তি। 🌸 বাকি আর পাঁচটা মানুষের মতো হৈ-হুল্লোড় করে এই পথচলার শেষ হয়নি। অনার্সে আবেদন করা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত প্রতিনিয়ত লড়াই করে গেছি— কখনো পরিবারের সঙ্গে, কখনো কাছের মানুষদের সঙ্গে, কখনো আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে। অনেকে মিস করবে বন্ধু-বান্ধব, ডিপার্টমেন্ট, ক্লাসরুম কিংবা সেই ফেলে আসা বেঞ্চগুলোকে, যেখানে কাটিয়েছে অসংখ্য সুন্দর মুহূর্ত। আমি মিস করবো দীর্ঘ ৬ বছরের সেই সংগ্রামী দিনগুলোকে, যেখানে একা একাই লড়াই করেছি, নিজেকে গড়ে তুলেছি এবং জীবন থেকে অসংখ্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। অনার্স জীবনে মানসিক ও আর্থিকভাবে সবচেয়ে বেশি পাশে ছিল Sima Islam এবং আম্মু। দূরে থেকেও যখন যা চেয়েছি, যথাসাধ্য পূরণ করার চেষ্টা করেছে। কত রাগ করেছি, উল্টোপাল্টা আচরণ করেছি, তবুও তারা ধৈর্য ধরে বুঝিয়েছে। কখনো তাদের রাগ বা বিরক্তি দেখিনি। আমার জীবনের সেরা মানুষ যদি কাউকে বলতে হয়, তবে তারা এই দুজনই— যারা নিঃস্বার্থভাবে সবসময় পাশে থেকেছে। 🏆 Best Apu & Best Ammu ❤️ অনার্স জীবন শেষ করতে যাওয়া সকল শিক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও দোয়া। সবার আগামী পথচলা হোক সুন্দর, সফল ও আলোকিত। 🌸✨ #HonoursLife #GraduationDay #NewBeginning #Alhamdulillah #fypシ #highlightseveryone #follower

Post content