Post by Mitu Akter
Zoology Student (NU) | NUSDF Bangladesh Campus Team Member | Tutor | Learner.
প্রথমেই অসংখ্য ধন্যবাদ Ismail H. Rahat ভাইয়াকে অসাধারণ সেশনটির জন্যে। সেশনটি করার সময় একজন ব্যক্তির কথা বারবার মনে পড়ছিল।তিনি হচ্ছেন Dipesh Nag ভাইয়া। আমি প্রথম আমাদের NUSDF Bangladesh এ ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হই। ২০২৫ এর প্রথম সামিটেই আমি গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্ট পাই Dipesh Nag ভাইয়া থেকে,তাও ফেসবুক কমেন্টের মাধ্যমে।তখন Tafhim Awal Mozumder Precela আপু Msr Soaib ভাইয়া Mredul Hasan Nabi ভাইয়া সহ আমাদের NUSDF Bangladesh এর সবাই প্রশংসা করেছিলেন। এরপর থেকে নিজেকে আরো ডেভেলপ করার ইচ্ছা জাগে। Personal Branding এর ক্ষেত্রে ওনাদের মতো মানুষদের অনুপ্রেরণা অনেক। আজকের সেশনে রাহাত ভাইয়ার একটা কথা গেঁথে গেছে তা হলো: "যাই শিখেন এপ্লাই অবশ্যই করবেন"। আজকের সেশন থেকে শিখলাম: ১.নিজেকে জানতে হবে।আমি কিসে দক্ষ সেটা যাচাই করা। ২.LinkedIn প্রোফাইল অর্গানাইজ করা। বিশেষ করে Recommendations এর পার্ট টুকু আমার জন্যে নতুন ছিল, অনেক কিছু শিখলাম। ৩.৪ টা পিলার। যথা:Skill, Experience,Story, Passion আইডেন্টিফাই করা শিখেছি। ৪.Microsoft EXEL, PowerPoint এবং Public Speaking এর মতো দক্ষতা গুলো অর্জন করতে হবে। ৫.৩০ দিনের একটা টাস্ক দেয়া হয়েছে। ইনশাআল্লাহ কমপ্লিট করব। যারা এটেন্ড করতে পারেন নাই,তাদের সুবিধার্থে টাস্কগুলো নিজের ভাষায় লিখা হলো: ১ম সপ্তাহ: UDP Ready=নাম+কি করি+কাদের জন্যে+ফলাফল। LinkedIn profile তৈরি। LinkedIn এ নতুন কিছু অভিজ্ঞতা এড হলে About পরিবর্তন করতে হবে সেই অনুযায়ী। ২য় সপ্তাহ: LinkedIn পোস্ট। আমি যে সেক্টরে কাজ করতে চাই তাঁদের মধ্যে ৩-৪ জনের সাথে কানেক্ট হওয়া। ৩য় সপ্তাহ: কমপক্ষে ৩ জন কর্পোরেট লিডার (যে সেক্টরে কাজ করতে চাই) তাঁদের সাথে সরাসরি মেসেজের মাধ্যমে কথা বলা। ৪র্থ সপ্তাহ: কোনো প্রজেক্টের সাথে নিজেকে যুক্ত করা এবং LinkedIn এর Recommendations অপশনে আমার প্রতি তার ফিডব্যাক উল্লেখ করার ব্যাপারে তাঁকে রিকোয়েস্ট করা। লাস্টলি আমরা গর্বের সাথে বলা শিখব আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জীবনে চলার পথে কনফিডেন্ট অনেক ম্যাটার করে। ভাইয়া শেষের দিকে আমাদের যে বার্তা দিয়েছেন তা হলো "Get out of your comfort Zone"! আর আজকের Hima Auwal আপুর হোস্টিং ছিল প্রশংসনীয়। এককথায় সেশনটা প্রাণবন্ত ছিল অনেক। সম্পূর্ণ নিজের মস্তিষ্ক থেকে লিখা।কোনো AI এর সহযোগিতা নেই নাই। ধন্যবাদ মিতু আক্তার Event Associate Member of Dhaka Division NUSDF Bangladesh