Post by Mahmudul Hasan
Frontend Web Developer || Vue Js || Nuxt Js || React Js || JavaScript ||🎓 Diploma Engineer
Keep believing হপকিন্স ইউনিভার্সিটির গবেষক ড. কার্ট রিখটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়। এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়? ৫ মিনিট? ১০ মিনিট? ১৫ মিনিট? আধা ঘণ্টা? এক ঘণ্টা? দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘণ্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন। ৬০ ঘণ্টা!! ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারও উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার। যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘণ্টা ভেসে থাকে, তাহলে ভাবুন, আমরা কী না করতে পারি! আশা হারাবেন না। ফাইন্ডিং নিমোর ক্যারেক্টার ডরির এই ডায়ালগটা আমার খুবই পছন্দের, ওটা দিয়েই শেষ করছি আবার। keep swimming, just keep swimming....