Post by Md Shahinur Alam
Manager at National AgriCare Group
চটকদার নাম নয়,ব্র্যান্ডই হোক পরিচয়ের মূল ভিত্তি..................... লাউয়ের বীজ ব্যবসার ক্ষেত্রে ৩০০টির বেশি চটকদার,আকর্ষণীয় এবং জনপ্রিয় নাম প্যাকেটের গায়ে ব্যবহার করা হয়েছে।এই জাতগুলোর নাম শুনলেই মনে জুড়ে বনে যায়। যেমন- বুলবুলি, ময়ূরী, নিশি, আলভী, সুপার গ্রিন,বহুরূপী ইত্যাদি ইত্যাদি এ ধরনের নানা নামে বিক্রি হচ্ছে। আমার মতে,এসব নাম স্বল্পমেয়াদে দৃষ্টি আকর্ষণ করলেও, দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের Brand Equity ও Brand Recall গড়ে তোলে না।কৃষক একটি নাম নয়, একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বেছে নেন। তাই বীজের প্যাকেটে আকর্ষণীয় উপনামের চেয়ে প্রতিষ্ঠানের নাম, গুণগত মান ও বিশ্বাসযোগ্যতাকে প্রাধান্য দেওয়াই টেকসই ব্র্যান্ড গঠনের সবচেয়ে কার্যকর কৌশল। পণ্যের নাম সাময়িকভাবে বিক্রি বাড়াতে পারে,কিন্তু প্রতিষ্ঠানের ব্র্যান্ডই দীর্ঘমেয়াদে বাজার জয় করে। #SeedIndustry #SeedBusiness #BrandEquity #BrandRecall #CorporateBranding #Agribusiness #SeedMarketing #VegetableSeeds #BottleGourd #BrandStrategy #BangladeshAgriculture #QualitySeeds #TrustMatters