Post by MD Golam Imtiaz

Publisher And Editor Of BD News

#প্লটঃ মর্গের লাশের এক অভিশপ্ত কাহিনি। লোককাহিনী: হরর, থ্রিলার, রহস্যকাহিনি, নিঃসঙ্গতা ও কালোজাদু। _______________রিভিউ_____________ #ইংল্যান্ডের ছোট্ট একটি শহরে ভয়ংকর ভাবে এক পরিবারের সবাই নিহত হয়। ঘটনার পরে পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটা অত্মহত্যা। কিন্তু পরে আলামত যা পাওয়া গেছে তাতে পুলিশ নিশ্চিত হয় যে এটা কোনো আত্মহত্যা নয় বরং হত্যা। কিন্তু পুরো বিষয়টি পুলিশের কাছে কেমন জানি রহস্যজনক মনে হতে লাগলো। রহস্য আর ঘনিভূত হয় যখন ঐ বাড়ির Basement এ মাটি চাপা দেয়া অবস্থায় ১৯ বছরের এক মেয়ের লাশ খুঁজে পাওয়া যায়। কারণ মেয়েটি এই পরিবারের কোন সদস্য নয়। তাহলে এই লাশ এখানে কিভাবে আসলো? সবার মনে এই প্রশ্ন?? প্রাথমিক তদন্ত করার পরও এর কোনো ঠিকঠিকানা বের করতে সক্ষম হয়নি পুলিশ। তাই যথারীতি লাশ মর্গে পাঠানো হয়। মর্গের মালিক ছিলো Coroner Tommy Tilden। সেখানে সে এবং তার ছেলে 'অস্টিন' দুজনেই কাজ করে। তারা বাপ ছেলে দু'জনই বংশপরম্পরায় ডোম পেশার সাথে জড়িত। তাই পুলিশের ভরসা ছিলো তাদের উপর। পুলিশ তাদের অনুরোধ করে রাতের মধ্যেই মেয়েটির ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করার জন্য। টমি এবং তার ছেলে অস্টিন রাতের বেলায় লাশের ময়নাতদন্তের কাজ শুরু করে দেয়। কিন্তু লাশ কাটার ঘর-টি ছিলো তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে। সে রাতে হঠাৎ বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। কিন্তু ঘরে সব ধরনের সুবিধা থাকায় বাহিরের দুর্যোগপূর্ণ আবহাওয়াকে গুরুত্ব দিলোনা। তারা তাদের মতো করে কাজ করতে লাগলো। কিন্তু লাশের গায়ে হাত দিতেই তাদের মাঝে অন্য রকম কিছু একটা অনুভব হলো। তারা দেখে লাশের টেম্পারেচার অনেক বেশি। মৃত মানুষের দেহের টেম্পারেচার এমন হয়না। আস্তে আস্তে তারা এমন সব বিষয় অনুভব করতে থাকে যা তাদের এতোদিনের বিশ্বাসকে নড়বড় করে দিয়েছে। তারা বুঝতে পারে সাধারণ কোন লাশের গায়ে হাত দেয়নি। এই লাশের মাঝে এমন কিছু তথ্য লুকিয়ে আছে। যা আজও রহস্যময়। Movie Name: The Autopsy Of Jane Doe (2016) Language: English Imdb Rating: 6.8/10

Post content