Post by MD.SAZZADUR RAHMAN NADIM
Islamic Studies Teacher
ইসলামে উদারতা মানে কি শুধু বেশি খরচ করা? আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো—যে ব্যক্তি বেশি খরচ করে, তাকে আমরা খুব ভালো মানুষ ও বড় দাতা মনে করি। অন্যদিকে, যে ব্যক্তি খরচে সতর্কতা অবলম্বন করে, তাকে অনেক সময় কৃপণ বলে নেতিবাচকভাবে দেখা হয়। কিন্তু কুরআন আমাদের ভিন্ন একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেন— > وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا "আর তারা যখন ব্যয় করে, তখন অপচয় করে না এবং কৃপণতাও করে না; বরং এ দুয়ের মধ্যবর্তী ন্যায়সঙ্গত পথ অবলম্বন করে।" (সূরা আল-ফুরকান, ২৫:৬৭) ইসলাম আমাদের শিখিয়েছে, প্রকৃত উদারতা হলো অন্ধভাবে অর্থ ব্যয় করা নয়। আবার সম্পদ আঁকড়ে ধরে রাখাও নয়। বরং প্রয়োজন অনুযায়ী, জ্ঞান ও প্রজ্ঞার সাথে, সঠিক স্থানে ব্যয় করাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আজকের ভোগবাদী সমাজে এই কুরআনী ভারসাম্যের শিক্ষা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ অপচয় যেমন ক্ষতিকর, তেমনি কৃপণতাও কল্যাণ বয়ে আনে না। সফল মানুষ সে-ই, যে তার সম্পদকে আল্লাহর সন্তুষ্টির পথে ভারসাম্যপূর্ণভাবে ব্যবহার করতে পারে। ইসলাম চায় না আমরা অপচয়কারী হই, আবার কৃপণও হই না; ইসলাম চায় আমরা হই ভারসাম্যপূর্ণ। কুরআনকে জানতে হলে আরবি ভাষা শেখার বিকল্প নেই।তাই, আর দেরি নয়,কুরআন শেখার এই জার্ন শুরু হোক আজই! #Quran #Islam #Tadabbur #SurahFurqan #IslamicKnowledge #PersonalDevelopment #Leadership #FinancialWisdom #Muslim #Deen #QuranReflection #IslamicEducation #LinkedInBangla #ArabicLearning #SpiritualGrowth