Post by Md. Mominul Islam

Strategic leader in Apparel, Lean Six Sigma(Zero defects, Customer perfection, Operational excellence) Bring Proactive Agility™ to Your Organization: Turn Uncertainty into Advantage.

টানা ১৪ বছর একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন লোকটা। ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং প্রভাবশালী নেতাদের একজন। অথচ ক্ষমতা বুঝিয়ে দেওয়ার শেষ দিনে কোনো রাজকীয় অনুষ্ঠান হলো না, কোনো আবেগের ওভারডোজ নাটক নেই। ​অফিস থেকে বের হলেন। হাতে একটা অ্যাপল ওয়াচ। ডাচ ব্র্যান্ড 'Koga'-র একটা অতি সাধারণ, পুরনো সাইকেল স্ট্যান্ড থেকে আনলক করলেন। ব্যস! এরপর প্যাডেলে চাপ দিয়ে দ্য হেগের সাধারণ রাস্তা দিয়ে একা একা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো ট্রাফিক জ্যাম নেই, সাধারণ মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে কারো ভ্রুক্ষেপও নেই যে দেশের সাবেক প্রধানমন্ত্রী পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন! নেদারল্যান্ডসের এই সাবেক পিএম নাম তার মার্ক রুটে।১৪ বছর ক্ষমতায় থেকেও তিনি কোনো সরকারি বিলাসবহুল বাংলোতে থাকেননি। দ্য হেগের একটা সাধারণ অ্যাপার্টমেন্টে থাকতেন, যা তিনি ছাত্রজীবনে কিনেছিলেন। একটা ভাঙা, পুরনো নকিয়া ফোন ব্যবহার করতেন বছরের পর বছর। নিজের একটা পুরনো ভলভো গাড়ি ছিল, সেটাও খুব একটা চালাতেন না। মার্ক রুটে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও প্রতিদিন সাইকেল চালিয়ে অফিসে আসতেন। এমনকি ডাচ রাজা কিংবা বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিটিং থাকলেও তিনি সাইকেলেই চলে যেতেন। একবার তো আপেল খেতে খেতে সাইকেল চালিয়ে রাজপ্রাসাদে ঢুকে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিলো! এভাবে সাইকেল চালিয়ে অফিস থেকে বিদায় নেওয়া লোকটা কিন্তু হেলাফেলা করার মতো কেউ নন। তিনি এক ঝানু কূটনীতিবিদ। নেদারল্যান্ডসের ক্ষমতা ছাড়ার ঠিক ৩ মাসের মাথায় তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট NATO-র চিফ বা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন! ডাচ সমাজে একটা দারুণ প্রবাদ আছে,"Doe maar gewoon, dan doe je al gek genoeg"। সহজ বাংলায় এর মানে হলো, "সাধারণভাবে বাঁচো, ওটাতেই তুমি সবচেয়ে অনন্য।" মার্ক রুটে ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন। অথচ আমাদের দেশে দেখেন, একজন মন্ত্রী বা এমপি হওয়া মানেই প্রটোকলের বন্যা। চার-পাঁচটা কালো রঙের পাজেরো গাড়ির বহর, সামনে-পেছনে হুটার বাজানো পুলিশের গাড়ি, আর ‘রাস্তা ছাড়ো, ভিআইপি যাচ্ছে’ বলে সাধারণ মানুষকে লাঠিপেটা করার দৃশ্য। একজন মন্ত্রীর গাড়ি নির্বিঘ্নে যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা সাধারণ রোগীবাহী অ্যাম্বুলেন্সকে জ্যামে আটকে রাখা হয়। ডাচ সংস্কৃতির মূল কথাই হলো, "তুমি যতই উপরে যাও, সাধারণ মানুষের চেয়ে বড় নও।" আর আমাদের বাংলােদেশে ক্ষমতা মানেই অহংকার, ক্ষমতা মানেই চিরকাল চেয়ার আঁকড়ে ধরে রাখার মরণপণ চেষ্টা।

Post content