Post by Md Mahmud Hasan Siddique
Administrative and Account Officer at TOA CORPORATION, BD
সফলতার গল্পগুলো ভেবে দেখলে একটু অন্যরকম! একটু পিছনে ফিরে তাকান>> আপনার বন্ধুরা যারা আজ আপনার চেয়ে ভাল অবস্থানে তারা কিন্তু স্কুল-কলেজ লাইফে আপনার চেয়ে পড়ালেখায় একটু বেশিই মনোযোগী ছিলেন, আপনার মত ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে অযথা সময় নষ্ট করে নাই দিনের পর দিন!! আপনার বন্ধুরা আজ যখন ভাল কোনো পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে সুন্দর ক্যারিয়ার গড়ছেন তখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত কোন এক কলেজে অনার্স এ ভর্তি হয়ে কখনও নামমাত্র ক্লাস করে কখনওবা ক্লাস না করেই মাসের পর মাস পার করেছেন। আর এভাবেই কোন একদিন আপনার স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে এবং আপনি একদিন আবিষ্কার করলেন যে গত ৪/৫ বছরে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু নষ্ট করে ফেলেছেন যা আর কখনও ফিরে পাবেন না!! যাহোক, এরপরও কিন্তু আপনি হারিয়ে যাননি(যদি আপনি below 30 হয়ে থাকেন)! হ্যা, আপনি ঠিক শুনছেন!! এখনও আপনি নিজেকে অন্যরকম এক গন্তব্যে নিয়ে যেতে পারবেন যদি কামব্যাক করে যথাযথ বিষয়ে মনোনিবেশ করেন!! আপনার সেই গন্তব্য কিন্তু আপনার সেইসব সফল বন্ধুদের থেকে কম নয় বরং কোন কোন ডাইমেনশন থেকে তাদের চেয়ে বেশিই সাফল্যজনক হতে পারে!! শুভ কামনা আপনার কামব্যাক করার জন্য!! আপনার মনোযোগ যদি হয় এখানে: জার্মানিতে ৩২০টিরও বেশি স্বীকৃত বৃত্তিমূলক আউসবিল্ডুং (Ausbildung) পেশা বা ক্যাটাগরি রয়েছে, যা ১২টি প্রধান শিল্প খাতে বিভক্ত। এই প্রোগ্রামগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয় এবং প্রতি মাসে ৮৫০ থেকে ১,৫০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড বা বেতন দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য ক্যাটাগরিগুলো নিচে দেওয়া হলো: ১. স্বাস্থ্য ও চিকিৎসা (Healthcare) জার্মানিতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে এই খাতের আউসবিল্ডুংয়ে প্রচুর চাহিদা রয়েছে: নার্সিং (Pflegefachkraft): বয়স্ক ও সাধারণ নার্সিং। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (Medizinische Fachangestellte): ডাক্তারদের সহকারী। ২. তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার (IT) ভবিষ্যতের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ও আকর্ষণীয় ফিল্ড: সফটওয়্যার ও সিস্টেম ইন্টিগ্রেশন (Fachinformatiker): আইটি স্পেশালিস্ট। ৩. হোটেল ও ক্যাটারিং (Hospitality & Gastronomy) হাতে-কলমে কাজ শেখার জন্য অন্যতম সেরা খাত: হোটেল স্পেশালিস্ট (Hotelkaufmann/-frau): হোটেল ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন। কুক বা শেফ (Koch): রান্নায় পেশাদার প্রশিক্ষণ। ৪. ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি (Engineering & Technology) জার্মানির বিশ্বখ্যাত অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং খাতের জন্য: মেকাট্রনিক্স টেকনিশিয়ান (Mechatroniker): মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজের সমন্বয়। গাড়ি মেকানিক (Kfz-Mechatroniker): মোটরযান মেরামত। এরকম প্রায় ৩২০ টি ক্যাটাগরি রয়েছে যেগুলোর মধ্যে কোন একটি ক্যাটাগরি হতে পারে আপনার ক্যারিয়ার!! শুভকামনা রইল!!