Post by Md. Jowel Rana
Creative & Branding Marketing l Digital Marketing l Digital Strategy l PR & Comunations
আজ গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং উচ্চশিক্ষায় প্রাইম ইউনিভার্সিটির ভূমিকা ও বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই আনন্দিত ও সম্মানিত মনে করছি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ— নাফি স্যার, সুনীল কুমার বিশ্বাস স্যার, আজিজ স্যার এবং গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের সম্মানিত শিক্ষক মহোদয়গণ। পরিশেষে, বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা। তোমাদের আগামী দিনের পথচলা হোক সফলতা, অর্জন ও স্বপ্নপূরণের গল্পে ভরপুর। #PrimeUniversity #HSC2026 #FarewellProgram #HigherEducation #FutureLeaders