Post by MD. EMRAN HUSSAIN
Exporter- Importer at Khadiza Trading Corporation
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #ইনকিলাবমঞ্চ এবং #কালচারালসেন্টার নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা আমার নজরে এসেছে। মতপ্রকাশের স্বাধীনতা সবারই আছে, কিন্তু যখন কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই কারও সততা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সত্যটা সামনে আনা একজন সচেতন নাগরিক এবং বন্ধু হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি।আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, আব্দুল্লাহ আল জাবের (Abdullah Al Jaber) আমার দীর্ঘ ২০০৯ সাল থেকে একসঙ্গে একই ক্লাসে পড়েছি একই রুমে থেকেছি ১৮ বছরের বন্ধুত্ব। তাকে খুব কাছ থেকে দেখার সুবাদে আমি নিশ্চিত করে বলতে পারি—কোনো ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লাভ বা পদ-পদবির মোহ থেকে সে এই মঞ্চ বা সেন্টারের সাথে যুক্ত হয়নি। মহান আল্লাহর রহমতে এবং তার পরিবারের সুনামের কারণে এ ধরনের কোনো কিছুর প্রয়োজনও তার নেই।তার এই নিঃস্বার্থ পথচলার পেছনে কেবল দুটি মূল চালিকাশক্তি রয়েছে: ১. শহীদ উসমান হাদী ভাইয়ের রেখে যাওয়া আমানত রক্ষা করা। ২. আমাদের সামগ্রিক আজাদীর লড়াইকে বেগবান রাখা। যারা না জেনে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাবেরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ—কোনো মন্তব্য করার আগে দয়া করে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে তার বাবা এবং মা দুজনই দুটি মাদ্রাসার অধ্যক্ষ, এবং তার নানা কুয়েতের এক জন শিল্পপতি ছিলেন যিনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক অবস্থা এবং মর্যাদা সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন। তার পরিবার সমাজে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত ও অত্যন্ত সম্মানজনক একটি পরিবার। ইনসাফের লড়াই শেষ করে দেয়ার জন্য শকুনের নজর লেগেছে, তাই ওসমান বিন হাদী ভাইয়ের পরিবারের ওমর ভাই এবং মাসুমা আপাকে ব্যবহার করে কালচারাল সেন্টার ভেঙ্গে দেয়ার চেষ্টা চলছে। এই কালচারাল সেন্টারের ভাঙ্গন থেকে আল্লাহ্ রক্ষা করেন এবং জাতির সুস্থ কালচার প্রতিষ্ঠায় ভুমিকা রাখার সুযোগ করে দেন। আসুন, যেকোনো বিষয়ে মন্তব্য করার আগে আমরা সত্যতা যাচাই করি এবং কোনো নিঃস্বার্থ কর্মীর সততাকে কালিমালিপ্ত করা থেকে বিরত থাকি। #AbdullahAlJaber #TruthWillPrevail #InquilabMancha #ProfessionalIntegrity #Solidarity #JustisforHadi #সেইভ_ইনকিলাব_কালচারালসেন্টার