Post by Maya
6,171 followers
নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়! নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস। সে রাঁধে, সে চুলও বাঁধে! নিজের হাজারো কাজের মাঝেই যত্ন নিয়ে পরিবারের খেয়াল রাখে সে। বাংলাদেশের সাস্থ্যসেবায় নারীদের অবদান অনস্বীকার্য। নারীর ক্ষমতা এবং তাঁর অধিকার রক্ষার জন্য গোটা বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস, লিঙ্গ পক্ষপাত এবং অসাম্যতাকে চ্যালেঞ্জ জানায়। আজকের নারীরা নিজেদের বেড়াজাল পেরিয়ে ডানা মেলে উড়তে জানেন। তাঁরা বিশ্বকে জয় করতে জানেন। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী। পৃথিবীর সকল নারীকে Maya পরিবারের পক্ষ থেকে রইলো নারী দিবসের শুভেচ্ছা। #iwd2022 #breakthebias #internationalwomensday2022 #womeninhealthcare #telehealth #internationalwomensday