Post by Mashrafi Islam Turzo

7+ Years in Communication | Providing Tips & Strategies for Professionals & Students to Enhance Communication Mastery

৯০০ মিলিয়ন ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ কোটি টাকা! জি, ঠিকই শুনছেন। একটা মানুষকে নিজের কোম্পানিতে আনার জন্য মেটা (Meta) এই অবিশ্বাস্য অঙ্কের টাকা খরচ করেছে। ছবির এই লোকটার নাম Kunal Shah, যিনি হতে যাচ্ছেন WhatsApp-এর নতুন Global CEO! ভাবছেন একটা মানুষকে হায়ার করতে এত টাকা কীভাবে খরচ হয়? এখানে একটা ক্যাচ আছে, মেটা কিন্তু সরাসরি ওনাকে ক্যাশ টাকা দেয়নি। তাহলে খেলাটা কোথায় হয়েছে? কুনাল শাহ-এর বর্তমান কোম্পানি Cred-এর ৯০০ মিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার কিনে নিয়েছে মেটা। এর ফলে Cred-এর জন্য এখন আইপিও (IPO) তে যাওয়া একদম পানির মতো সহজ হয়ে গেল। আর বিনিময়ে কুনাল শাহ যোগ দিচ্ছেন হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও হিসেবে। যদিও ক্রেড (Cred)-এ ইনভেস্ট করা মেটার জন্য ব্যবসায়িকভাবে লাভজনক হবে, কিন্তু কুনাল শাহ যদি এই চুক্তিতে না থাকতেন, তবে মেটা এই ইনভেস্টমেন্ট আদেও করত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে! একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, একজন মানুষের বুদ্ধিমত্তা, ভিশন আর লিডারশিপের দাম কত কোটি কোটি টাকা হতে পারে! একেই বলে সত্যিকারের 'ট্যালেন্ট'। এই ঘটনাটা দেখার পর 3 Idiots সিনেমার সেই বিখ্যাত ডায়ালগটা আবার মনে পড়ে গেল: "Success ke peeche mat bhaago, excellence ka peecha karo, success jhak maarke tumhare peeche ayegi." নিজের স্কিল আর যোগ্যতাকে এমন পর্যায়ে নিয়ে যান, যেন আপনাকে খোঁজার জন্য দুনিয়ার বড় বড় কোম্পানি লাইন দেয়।

Post content