Post by Mahdi and Mamun - Podcast for Learners

465 followers

১৫টি ছোট্ট লেসন, Professor Dr. Mohammed Julfikar Ali স্যারের এপিসোড থেকেঃ ↓↓↓ ০১. সেলস মানে শুধু পণ্য বেচা না। পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিদিন কোনো না কোনোভাবে সেল করছে। ০২. মানুষ পণ্য কেনে না, সেবা কেনে না। মানুষ কেনে তার সমস্যার সমাধান, তার অনুভূতি, আর বিশ্বাস। ০৩. মানুষ সৃষ্টির আগেই সেলসের সৃষ্টি হয়েছিল। শয়তান মা হাওয়াকে কনভিন্স করেছিল, সেটাই ছিল পৃথিবীর প্রথম সেলস। ০৪. কর্পোরেটের মোট ইনকামের আশি পার্সেন্ট যায় মাত্র বিশ পার্সেন্ট সেলস পিপলদের পকেটে। ০৫. ভোরে না উঠে যারা সফল, তারা বাপের টাকায় সফল। যে নিজে ফার্স্ট জেনারেশন, সে অবশ্যই ভোরে ওঠে। ০৬. সেলসম্যানের সবচেয়ে বড় অভ্যাস বাদ দিতে হবে এক্সাজারেশন। পারলে বলুন পারবো, না পারলে বলুন পারছি না। ০৭. মানুষ তেল দিয়ে টিকে থাকে না, টিকে থাকে কোয়ালিটিতে। তবে যোগ্যতার সাথে সঠিক তেল মিললে সেটা কর্পোরেটে সবচেয়ে কার্যকর। ০৮. সবচেয়ে দ্রুত ট্রাস্ট বিল্ড হয় সততায়। প্রবলেম থাকলে আগেই বলে দিন, লুকাবেন না। ০৯. সেলসে চাকরি কখনো যায় না। সেলস বস সেলসম্যানকে ধরে রাখতে চায়, কারণ সেলস না হলে কোম্পানি চলে না। ১০. কাজে বার্নআউট না চাইলে সেই কাজকে প্যাশন হিসেবে নিন, ভালোবাসুন, অবসেস্ট হন। ১১. উপকার করে ঠকলেও উপকার করা বন্ধ করবেন না। উপকারটা নিজের জন্য করুন, মালিকের জন্য করুন। ১২. বাংলাদেশে সেলসের সবচেয়ে বড় সমস্যা মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করা। পৃথিবীর কোথাও এটা হয় না। ১৩. নতুন সেলসপার্সনের সবচেয়ে বড় শত্রু ডিলেমা। "থাকবো না থাকবো" এই দ্বিধা থেকে বের হতে না পারলে কোনোদিন এগোনো যাবে না। ১৪. দৃষ্টিশক্তি যদি একশো বছর হয়, একজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন। কমিউনিকেশন আর নেটওয়ার্কিংই সবচেয়ে বড় সফট স্কিল। ১৫. জীবনটা কষ্টের, এটা পৃথিবীর সবার জন্যই। কষ্টের পরেই আসে স্বস্তি। এই সত্যটা মানতে পারলেই এগিয়ে যাওয়া সহজ হবে। পুরো এপিসোড সময় নিয়ে দেখতে পারেন: https://lnkd.in/gWS4e-kx

Post content