Post by লুব্ধক - Sirius
8 followers
আসসালামু অলাইকুম। সম্মানিত সুধী, জুলাই বিপ্লব - আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজনটি আমরা অত্যন্ত সফল এবং সার্থকভাবে সম্পন্ন করার প্রাণপণ চেষ্টা করেছি। এই কাজে বিভিন্ন ক্যাম্পাস ও বিভাগের বিচারক, স্বতন্ত্র বিচারক, বিতার্কিক, সিনিয়র,বন্ধুবর এবং জুনিয়রসহ অনেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগীতা করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। পরিশেষে, আমাদের এই আয়োজনটি ১ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের নানাবিধ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের পক্ষ থেকে কথা,কাজ সহ যেকোনো ধরনের আঘাত পেয়ে থাকলে আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমরা আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। যাতে করে পরবর্তীতে আমরা অনেক চমৎকার একটি মহাযজ্ঞের আয়োজন করতে পারি। এমন মহৎ ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের সর্বনিম্ন মৌখিক উৎসাহ আশা করছি, কামনা করছি। আয়োজনের সারসংক্ষেপ: এখানে আমরা পুরো আয়োজনের উপহার, সম্মাননা প্রভৃতি তুলে ধরছি। 💢 উপহার ও সম্মাননা: ১. প্যাড খাতা। ২. কলম। ৩. MCQ magic বই। ৪. NEED বই। ৫. কারেন্ট অ্যাফেয়ার্স (সর্বনিম্ন ৩ মাসের)। ৬. টি-শার্ট। ৭. মগ। ৮. ক্যালেন্ডার। ৯. চাবির রিং। ১০. বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই। ১১. সার্টিফিকেট। ১২. ক্রেস্ট। 💢 নাস্তা ও খাবার: ১. সকলের নাস্তা (কেক, বিস্কুট, পুরি, সিঙ্গারা, কলা)। ২. দুপুরের খাবার (খিচুড়ি, মুরগির মাংস)। ৩. রাতের খাবার (খিচুড়ি, মুরগির মাংস)। ৪. দিনব্যাপী চা এর সু ব্যবস্থা। ৫. পানির সু ব্যবস্থা। ৬. রাতের নাস্তা (কেক, বিস্কুট, পুরি, সিঙ্গারা, কলা)। এছাড়াও গালা নাইট এর ব্যবস্থা করা হয়েছিলো। আমাদেরকে অর্থ দিয়ে একমাত্র সহযোগিতা করেছিলেন English Moja । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Md. Rafiqul Islam স্যার কে। আল্লাহ তাদের কবুল ও মঞ্জুর করুন, আমিন।